ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬

বাগেরহাটে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদকসহ আটক ৮


মো: সুজন মোল্লা,  বাগেরহাট জেলা প্রতিনিধি  photo মো: সুজন মোল্লা, বাগেরহাট জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৮-৭-২০২৫ দুপুর ৩:৫৮
সোমবার(২৮ জুলাই) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে শহরের রাহাতের মোড়ে একটি আবাসিক ভবন থেকে এদেরকে আটক করে। এসময় উদ্ধারকৃত আলত সহ আটক ৮ জনকে বাগেরহাট সদর মডেল থানায় সোপর্দ করেছে। আটককৃতরা হলেন ,বাগেরহাট সদর উপজেলার বেমারতা ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের এস কে আলমের ছেলে এসকে সুমন, কচুয়া উপজেলার চন্দ্রপাড়া গ্রামের মৃত আব্দুল মান্নানের পুত্র মোঃ জাহিদুল ইসলাম, সদর উপজেলার হুমায়ুন কবির মুরাদের ছেলে মোঃ হৃদয় মল্লিক, নাজিরপুর থানার রঘুনাথপুর গ্রামের মাহাবুব শেখের ছেলে মোঃ জাকারিয়া হোসেন, কচুয়া উপজেলার গোপালপুর গ্রামের শাহজান শেখের ছেলে মোহাম্মদ অভি, সদর উপজেলার বিষ্ণুপুর গ্রামের হাসেম আলী শেখ এর ছেলে শেখ মুফাসসিল হোসেন, কচুয়া উপজেলার বারইখালী গ্রামের চিত্তরঞ্জন সাহার ছেলে সবুজ কুমার সাহা ও সদর উপজেলার বিষ্ণুপুর গ্রামের মৃত আশরাফ আলীর মেয়ে রিক্তা আক্তার। 
 
আটককৃতদের কাছ থেকে ৫টি ইয়াবা ট্যাবলেট, ২ গ্রাম গাঁজা, ৫টি এক্সপেন্ডেবল ব্যাটন, ২টি চাইনিজ কুড়াল, ১টি ছুরি, ১টি রামদা, ২টি ককটেল, ৪টি ভুয়া আইডি কার্ড, ৩টি খালি পিস্তলের কার্তুজ, ১২টি মোবাইল ফোন ও ৪টি লাইটার উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছে, তারা দীর্ঘদিন ধরে এসকে সুমনের নেতৃত্বে বিভিন্ন ধরনের অবৈধ কর্মকাণ্ডে জড়িত ছিল।
অভিযানে আটককৃতদের ও জব্দকৃত আলামত বাগেরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এসকে সুমনসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ-উল-হাসান বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।  এছাড়া তাদের বিরুদ্ধে পূর্বের কোন মামলা রয়েছে কিনা সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।
 

Rp / Masum

আ'লীগ নেতাকে গ্রেপ্তার করায় ওসি'র উপর ক্ষেপে যাওয়া বিএনপি'র নেতার শাস্তি দাবি 

জলাতঙ্ক আক্রান্ত গরু জবাই : সাটুরিয়ায় ২ কিলোমিটার এলাকায় গবাদিপশুর জরুরি টিকাদান শুরু

​বাগেরহাটে সংবাদ সম্মেলন: পৈতৃক জমি দখল ও হুমকির মুখে এক অসহায় পরিবার

মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্প ও উদ্ভাবনী  ধারণা প্রদর্শন প্রোগ্রামের পুরস্কার বিতরণ

মহাদেবপুরে  স্টার্টআপ সাইন্স প্রকল্পের উদ্বোধন

বাগেরহাট প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত

বিরামপুরে খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন

আমার ছেলের হত্যার বিচার চাই: মায়ের আকুতি, লালমনিরহাটে মানববন্ধন

দেউলী বাজারে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক র‍্যালি ও ক্যাম্পেইন অনুষ্ঠিত

কুড়িগ্রামে জমি দখলের অভিযোগ

বিরামপুর উপজেলায় ৩নং খানপুর ইউনিয়নে ভিডাব্লিউবি কর্মসূচির চাল বিতরণ উদ্বোধন

বড়পুকুরিয়া রেল ক্রসিং পারাপারের রাস্তাটির বেহাল অবস্থা

ফুলবাড়ীর মাদিলা হাটে ২ কোটি ১৫ লক্ষ ৭১ হাজার টাকার ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে