নির্বাচনে ৬০ হাজার সেনা সদস্য স্ট্রাইকিং ফোর্স হিসেবে সারাদেশে কাজ করবেন
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন নির্বাচনকে সামনে রেখে সেপ্টেম্বর থেকে দেড় লাখ পুলিশকে প্রশিক্ষণ দেবে সরকার। সোমবার (২৮ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নির্বাচন উপলক্ষে প্রধান উপদেষ্টার নেতৃত্বে আইন শৃঙ্খলা সংক্রান্ত এক উচ্চপর্যায়ের বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, নির্বাচনে ৬০ হাজার সেনা সদস্য স্ট্রাইকিং ফোর্স হিসেবে সারাদেশে কাজ করবেন। বৈঠকে নির্বাচনের প্রস্তুতি জোরালো করতে স্থানীয় এবং জাতীয় পর্যায়ের মধ্যে সমন্বয় বাড়ানোর কথা বলেছেন প্রধান উপদেষ্টা।
ব্রিফিংয়ে জানানো হয় নির্বাচনের আগে প্রশাসনের রদবদল নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে। সিদ্ধান্ত হয়েছে নির্বাচনকে সুষ্ঠু করতে প্রশাসনের যেখানে প্রয়োজন সেখানে রদবদল হবে।
শফিকুল আলম বলেন, সামনে নির্বাচন আসছে। নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি রিভিউ করা হয়েছে, কিছুদিন আগেও প্রধান উপদেষ্টা এরকম একটা মিটিং করেছিলেন। তারই ধারাবাহিকতায় আজকে দ্বিতীয় মিটিং হলো, এই মিটিংয়ে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে এবং সিদ্ধান্ত এসেছে, বৈঠকে সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় প্রসাশনের মধ্যে কো-অর্ডিনেশন বাড়ানোর কথা বলা হয়েছে।
তিনি বলেন, মিটিংয়ে প্রথমে আলোচনা হয়েছে কো-অর্ডিনেশন নিয়ে, আর্মি, পুলিশ, স্থানীয় প্রশাসন এদের মধ্যে কো-অর্ডিনেশন বাড়ানোর কথা বারবার জোর দিয়ে বলা হয়েছে। কো-অর্ডিনেশন লোকাল লেভেলে এবং ন্যাশনাল লেভেলে খুব দ্রুততার সঙ্গে বাড়ানোর কথা বলা হয়েছে।
শফিকুল আলম বলেন, ইলেকশনের আগে পুলিশের প্রস্তুতির কথা বলা হয়েছে, পুলিশের আইজি মহোদয় বলেছেন, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসে দেড় লাখ পুলিশের ট্রেনিং হবে নির্বাচন উপলক্ষ্যে, নির্বাচনকে সামনে রেখে প্রচুর মিস ইনফরমেশন অলরেডি সার্কুলেট হয়েছে। সামনে এটা আরও বাড়তে পারে, এটাকে সামনে রেখে ন্যাশনাল ইনফরমেশন সেন্টার হবে যেখানে এই মিস-ইনফরমেশনগুলোকে আমরা ডিফাইন করতে পারব, সেটি ক্রিয়েট করার চিন্তাভাবনা করা হয়েছে, এটা নিয়ে অনেক বিশদ আলোচনা হয়েছে।
Rp / Rp
অনুমোদনবিহীন এজেন্সির হজ কার্যক্রমের প্রচারণা বিষয়ে সর্তক করলো ধর্ম মন্ত্রণালয়
বেইজিংয়ে ‘ইনভেস্ট বাংলাদেশ’ সেমিনার অনুষ্ঠিত, বাংলাদেশ-চীন বিনিয়োগ চুক্তি স্বাক্ষর
দিনাজপুরে প্রায় ১১ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জীবিকা সুরক্ষায় আগাম প্রস্তুতি জোরদারের আহ্বান - ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু
যুগোপযোগী সংশোধিত আইন দ্রুতই সংসদে পাস হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
হাসপাতালের বাথরুম পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দিতে চান স্বাস্থ্য কর্মকর্তা
বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে -- মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা সংক্রান্ত চুক্তি স্বাক্ষর
ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী
জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় ব্যাপক সংস্কার আনা হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
স্থানীয় সরকার মন্ত্রীর সভাপতিত্বে ডেঙ্গু প্রতিরোধে জাতীয় কমিটির ১ম সভা অনুষ্ঠিত, প্রতিমন্ত্রীর তত্ত্বাবধানে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত