বাগেরহাটে "জলবায়ু পরিবর্তন ও প্রারম্ভিক শৈশব উন্নয়ন" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
জলবায়ু পরিবর্তন ও প্রারম্ভিক শৈশব উন্নয়ন বিষয়ক একটি সেমিনার ও কমিউনিটি পর্যায়ে পরামর্শ সভা সোমবার (২৮ জুলাই) সকালে বাগেরহাটের কোডেক ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত হয়।
সিডি নেটওয়ার্কের সহ সভাপতি মাহামুদা আক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আহম্মদ কামরুল হাসান। এসময় বক্তব্য রাখেন রায়সুল ইসলাম,মৌরী নিশাত চৌধুরী, রৌফা খানম প্রমুখ।
সেমিনারে জলবায়ু পরিবর্তনের প্রভাব, বিশেষ করে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে এর নেতিবাচক প্রভাব, প্রতিকারে কমিউনিটির ভূমিকা এবং টেকসই ভবিষ্যৎ গঠনে করণীয় নিয়ে বিশদ আলোচনা হয়। বক্তারা আরো বলেন, জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে শিশুর বিকাশ ও নিরাপত্তা নিশ্চিতে কমিউনিটি পর্যায়ে সচেতনতা ও কার্যকর অংশগ্রহণ জরুরি।
সেমিনারে বিভিন্ন স্তরের শিক্ষক, অভিভাবক, স্বাস্থ্যকর্মী ও স্থানীয় সাংবাদিক অংশগ্রহণ করেন।
Masum / Masum
আ'লীগ নেতাকে গ্রেপ্তার করায় ওসি'র উপর ক্ষেপে যাওয়া বিএনপি'র নেতার শাস্তি দাবি
জলাতঙ্ক আক্রান্ত গরু জবাই : সাটুরিয়ায় ২ কিলোমিটার এলাকায় গবাদিপশুর জরুরি টিকাদান শুরু
বাগেরহাটে সংবাদ সম্মেলন: পৈতৃক জমি দখল ও হুমকির মুখে এক অসহায় পরিবার
মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন প্রোগ্রামের পুরস্কার বিতরণ
মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্পের উদ্বোধন
বাগেরহাট প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত
বিরামপুরে খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন
আমার ছেলের হত্যার বিচার চাই: মায়ের আকুতি, লালমনিরহাটে মানববন্ধন
দেউলী বাজারে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক র্যালি ও ক্যাম্পেইন অনুষ্ঠিত
কুড়িগ্রামে জমি দখলের অভিযোগ
বিরামপুর উপজেলায় ৩নং খানপুর ইউনিয়নে ভিডাব্লিউবি কর্মসূচির চাল বিতরণ উদ্বোধন
বড়পুকুরিয়া রেল ক্রসিং পারাপারের রাস্তাটির বেহাল অবস্থা