ঢাকা বুধবার, ২৫ মার্চ, ২০২৬

শিবচরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠিত


শিবচর প্রতিনিধি photo শিবচর প্রতিনিধি
প্রকাশিত: ২৯-৭-২০২৫ বিকাল ৫:৪১
মাদারীপুর জেলার শিবচর উপজেলায় "পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস" স্কিম এর আওতায়  মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের তত্ত্বাবধানে ২০২২ ও ২০২৩ সালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(২৯ জুলাই) দুপুরে শিবচর উপজেলা অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
 
শিবচর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসারের আয়োজন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভীন খানম।এ সময় তিনি বলেন'আপনারা বাচ্চাদের সুশিক্ষায় শিক্ষিত করবেন।এখানে মাঝপথেই অনেক ছেলে মেয়ে ঝরে পড়ে,আবার অনেকেই আছেন অবৈধভাবে বয়স বাড়িয়ে বিদেশে পাড়ি দেন,আমাদের এগুলো রোধ করতে হবে।শিক্ষার গুণগতমান মান বৃদ্ধি করতে হবে। আপনাদের কাছে আমার অনুরোধ ছেলে মেয়েদের যোগ্য করেই বিদেশে পাঠাবেন।আজকের এই পুরস্কার প্রদানের অন্যতম উদ্দেশ্য হলো শিক্ষার আধুনিক গুণগত মান বৃদ্ধি করা।মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার গুণগতমান বৃদ্ধি করতে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে'।
 
অনুষ্ঠানে ২০২২  ও ২০২৩ সালে এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের মধ্য থেকে মেধাবী মোট ৪০ জন শিক্ষার্থীকে কলেজ পর্যায়ে ২৫ হাজার ও মাধ্যমিক পর্যায়ে ১০ হাজার টাকা করে পুরুষ্কার ও সার্টিফিকেট প্রদান করা হয়।
 
অনুষ্ঠানে বক্তারা বলেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও সার্টিফিকেট প্রদানের ফলে শিক্ষার্থীদের মধ্যে ভালো করার প্রবণতা আরো বৃদ্ধি পাবে।এমন উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে পড়ালেখায় উৎসাহিত করবে এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফলের দিকে এগিয়ে নিতে সাহায্য করবে।মেধাবী শিক্ষার্থীরা দেশের গর্ব হয়ে উঠবে বলেও আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা।
 
মাদারীপুর জেলা শিক্ষা অফিসার মো: ফরিদুল ইসলামের সভাপতিত্বে ও শিবচর উপজেলা একাডেমিক সুপারভাইজার আসাদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: ফজলুল হক,কালকিনি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আশরাফুজ্জামান ও শিবচর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: শহিদ হোসেন।এ সময় বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক,মেধাবী ছাত্র-ছাত্রীগণ ও তাদের অভিভাবকগন উপস্থিত ছিলেন। 

Rp / Rp

মোড়েলগঞ্জে বিএনপির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

বাগেরহাটে কিশোরীর গলাকাটা মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

মহাদেবপুরের জয়পুর ডাঙ্গাপাড়া উচ্চ বিদ্যালয়কে মহিলা কলেজ  করা হবে -- এমপি ফজলে হুদা

বরগুনা ১ আসনের  এমপি মহোদয়কে ফুলেল শুভেচ্ছা দিলেন সাংবাদিক মীর খাইরুল

বাগেরহাট অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনী খানজাহান আলী দরগাহ মোটেলে অনুষ্ঠিত

মহাদেবপুরে এমপির উপস্থিতিতে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত সাধারণের মাঝে খুশির জোয়ার

দিনাজপুরে রোলেক্স বেকারী'র ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী   উপলক্ষে মনোরম ইফতার মাহফিল 

তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাবে বাংলাদেশ -- ডাঃ জাহিদ হোসেন

চিৎকার করলে গুলি করার হুমকি, লোহাগড়ায় পুলিশের খাঁচায় যুবক

কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে -- খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী 

খাল খননে সুফলভোগী হবে হতদরিদ্ররা - ত্রাণমন্ত্রী

লালমনিরহাটে পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠিত, সভাপতি সালাম, সম্পাদক সেনা

বাগেরহাটে এতিমদের হাতে ঈদের নতুন পোশাক বিতরণ