ঢাকা শুক্রবার, ২৬ জুন, ২০২৬

স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১-৭-২০২৫ দুপুর ১২:৪৮

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত গণপ্রজাতন্ত্রী চীন সরকারের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে উভয়পক্ষের মধ্যে স্বাস্থ্য খাতে চলমান ও ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। বিশেষভাবে রংপুর বিভাগে চীনের সহায়তায় ১,০০০ শয্যাবিশিষ্ট একটি আধুনিক হাসপাতাল নির্মাণ, দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের জন্য মোবাইল হাসপাতাল সেবা চালু, এবং সারা দেশে কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস মেশিন সরবরাহ সংক্রান্ত বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পায়।

চীনের রাষ্ট্রদূত বলেন, চীন সরকার কেবল অবকাঠামো নির্মাণ ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহেই সীমাবদ্ধ থাকবে না; এসব যন্ত্রপাতি পরিচালনার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদানের বিষয়েও সহায়তা করবে।

আলোচনায় অংশ নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান বলেন, “বাংলাদেশের সকল বিভাগীয় হাসপাতাল এবং জেলা সদর হাসপাতালসমূহে অচিরেই ১,২০০ ডায়ালাইসিস মেশিন স্থাপনের পরিকল্পনা রয়েছে। এতে কিডনি রোগীদের দীর্ঘমেয়াদি কষ্ট অনেকাংশে কমবে। এ উদ্যোগ বাস্তবায়নে চীন সরকারের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”

স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেন, “চীন আমাদের দীর্ঘদিনের বন্ধুপ্রতিম রাষ্ট্র। স্বাস্থ্যখাতে চীন সরকারের এ ধরনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা আমাদের পারস্পরিক সম্পর্ককে আরও গভীর ও শক্তিশালী করবে।”

সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগ ও স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিবদ্বয়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিকল্পনা শাখার ঊর্ধ্বতন কর্মকর্তা, চীন দূতাবাসের কর্মকর্তাগণ এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ERD) প্রতিনিধিবৃন্দ

Rp / Rp

অনুমোদনবিহীন এজেন্সির হজ কার্যক্রমের প্রচারণা বিষয়ে সর্তক করলো ধর্ম মন্ত্রণালয়

বেইজিংয়ে ‘ইনভেস্ট বাংলাদেশ’ সেমিনার অনুষ্ঠিত, বাংলাদেশ-চীন বিনিয়োগ চুক্তি স্বাক্ষর

দিনাজপুরে প্রায় ১১ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জীবিকা সুরক্ষায় আগাম প্রস্তুতি জোরদারের আহ্বান - ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু

যুগোপযোগী সংশোধিত আইন দ্রুতই সংসদে পাস হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

হাসপাতালের বাথরুম পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দিতে চান স্বাস্থ্য কর্মকর্তা

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে -- মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা সংক্রান্ত চুক্তি স্বাক্ষর 

ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী

জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় ব্যাপক সংস্কার আনা হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

স্থানীয় সরকার মন্ত্রীর সভাপতিত্বে ডেঙ্গু প্রতিরোধে জাতীয় কমিটির ১ম সভা অনুষ্ঠিত, প্রতিমন্ত্রীর তত্ত্বাবধানে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত

পাঁচ-সাতটি খাতেই বদলে যেতে পারে রপ্তানি অর্থনীতি: বাণিজ্যমন্ত্রী