বিআরডিবির উদ্যোগে তারুণ্যের উৎসব-২০২৫ এর উদ্বোধন
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) উদ্যোগে অনুষ্ঠিত ‘তারুণ্যের উৎসব-২০২৫’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন সংস্থার নবনিযুক্ত মহাপরিচালক সরদার মো. কেরামত আলী।
বুধবার (৩০ জুলাই) বিকেলে রাজধানীর উত্তরা পল্লী ভবনে এ আয়োজনের উদ্বোধন করা হয়।
নবনিযুক্ত মহাপরিচালক দায়িত্ব গ্রহণের পর থেকেই বিআরডিবির সার্বিক কার্যক্রমে গতিশীলতা আনার লক্ষ্যে একাধিক উদ্যোগ গ্রহণ করেছেন। তার নেওয়া উল্লেখযোগ্য পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে, মাঠপর্যায়ের ৫০০ কর্মকর্তার সঙ্গে ভার্চুয়াল মতবিনিময় সভা। কাজের অগ্রগতি পর্যালোচনা সভা ও ফলোআপ সভা। ঋণ কার্যক্রম মনিটরিংয়ের জন্য ‘রিস্ক ম্যানেজমেন্ট কমিটি’ গঠন ও অডিট টিম গঠন করে আর্থিক স্বচ্ছতা নিশ্চিতকরণে পদক্ষেপ।
দেশের দরিদ্র এলাকাগুলোর উন্নয়নে কার্যকর প্রকল্প গ্রহণের জন্য ‘প্রজেক্ট ম্যানেজমেন্ট গ্রুপ’ গঠন করা হয়েছে। এই কমিটি স্থানীয় চাহিদা ও প্রয়োজন অনুসারে ‘নিড বেইজড’ প্রকল্প গ্রহণের ধারণা প্রণয়ন করবে। মহাপরিচালক নিজেই এই কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করছেন।
বর্তমান সরকারের ‘তারুণ্যের উৎসব ২০২৫’ কর্মসূচিকে সফল করতে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যের আলোকে নানা উদ্যোগ বাস্তবায়ন করেছে বিআরডিবি। এর মধ্যে রয়েছে, পল্লী ভবনের নিচতলায় ‘জুলাই বিপ্লব’বিষয়ক গ্রাফিতি প্রদর্শনী, পল্লি কানন আবাসিক এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি, বৃক্ষরোপণ ও চারা বিতরণ, তারুণ্যের উৎসব উপলক্ষে বিশেষ আলোচনা সভার আয়োজন।
মহাপরিচালক সরদার মো. কেরামত আলী বলেছেন, ‘জুলাই বিপ্লবের চেতনায় অনুপ্রাণিত হয়ে বিআরডিবিকে সামাজিক পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই।’ তার এসব উদ্যোগের ফলে প্রতিষ্ঠানের অভ্যন্তরে এক কর্মচঞ্চল পরিবেশের সৃষ্টি হয়েছে, যা দেশের পল্লী উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
Ahad Hossain / Ahad Hossain
অনুমোদনবিহীন এজেন্সির হজ কার্যক্রমের প্রচারণা বিষয়ে সর্তক করলো ধর্ম মন্ত্রণালয়
বেইজিংয়ে ‘ইনভেস্ট বাংলাদেশ’ সেমিনার অনুষ্ঠিত, বাংলাদেশ-চীন বিনিয়োগ চুক্তি স্বাক্ষর
দিনাজপুরে প্রায় ১১ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জীবিকা সুরক্ষায় আগাম প্রস্তুতি জোরদারের আহ্বান - ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু
যুগোপযোগী সংশোধিত আইন দ্রুতই সংসদে পাস হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
হাসপাতালের বাথরুম পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দিতে চান স্বাস্থ্য কর্মকর্তা
বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে -- মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা সংক্রান্ত চুক্তি স্বাক্ষর
ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী
জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় ব্যাপক সংস্কার আনা হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
স্থানীয় সরকার মন্ত্রীর সভাপতিত্বে ডেঙ্গু প্রতিরোধে জাতীয় কমিটির ১ম সভা অনুষ্ঠিত, প্রতিমন্ত্রীর তত্ত্বাবধানে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত