কাপাসিয়ায় শাপলা বিলে নৌকা ডুবে ২ জনের মৃত্যু
কাপাসিয়ায় বিলে ফুটা শাপলার সৌন্দর্য উপভোগ করতে গিয়ে পানিতে ডুবে দুই যুবকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। শুক্রবার (১ আগস্ট) সকাল ৮টায় উপজেলার পাঁচুয়া (বাউনপাড়) বিলের স্থানীয় বন্দে আলী হাজী বাড়ি সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। কাপাসিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
মৃতদের একজন গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেংরা (টেপির বাড়ী) গ্রামের নুর আলমের ছেলে মাহিন শেখ (১৬)। অপরজনের নাম বায়েজিদ (৩০)। তার বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।
প্রত্যক্ষদর্শী শরীফ মিয়া জানান, সকালে পাঁচ বন্ধু মিলে শাপলা ফুল তুলতে একটি ছোট নৌকা ভাড়া করে পাঁচুয়া বিলে নামেন। হঠাৎ নৌকা কাত হয়ে গেলে দুই বন্ধু বিলের পানিতে পড়ে গিয়ে তলিয়ে যান। স্থানীয়রা অনেক চেষ্টা করে তাদের উদ্ধার করলেও ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। অপরজনকে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত মাহিমের চাচাতো (বড় ভাই) মামুন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি আমার ভাই আর নেই। তার সঙ্গে থাকা আরেকজনও মারা গেছেন।’ কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সামিয়া আক্তার বলেন, ‘স্থানীয় লোকজন নিহত একজনকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। কাপাসিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইনচার্জ ছাবেল আলী বলেন, ‘আমি ঘটনাস্থল থেকে বায়েজিদ নামে একজনের মরদেহ উদ্ধার করেছি।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। মরদেহগুলো উদ্ধার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
Masum / Masum
টাঙ্গাইলে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বাগেরহাটে বিআরডিবির দোকান দখল ও ভাড়াটিয়াকে উচ্ছেদের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
একশত বিশ কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করল হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ি
ফেনীর সিভিল সার্জন ডা. রুবাইয়াতকে ওএসডি করায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া
সকল মহানগরসহ দেশের গ্রামীণ জনপদে খেলার মাঠের সুব্যবস্থাকরণ লক্ষ্যে সভা অনুষ্ঠিত
লালমনিরহাটে শিশু নন্দিনী হত্যা : দ্রুত বিচারের আশ্বাস ত্রাণমন্ত্রীর
শিবচরে শিক্ষার্থীদের স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী আয়োজন
বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে - মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী
ফুলবাড়ীতে মাদক বিরোধী র্যালী অনুষ্ঠিত
বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত
নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড
সংবাদপত্রের স্বাধীনতা ছাড়া স্বৈরাচারমুক্ত সমাজ কল্পনা করা যায় না