ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬

বাগেরহাটে এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের বাউবি উপাচার্য


মো: সুজন মোল্লা,  বাগেরহাট জেলা প্রতিনিধি  photo মো: সুজন মোল্লা, বাগেরহাট জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১-৮-২০২৫ বিকাল ৬:৩৩

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) পরিচালিত এইচএসসি প্রোগ্রামের ২০২৫ সালের পরীক্ষা আজ শুক্রবার (০১ আগস্ট) সকাল ও বিকালের দুই শিফটে সারা দেশে একযোগে অনুষ্ঠিত হয়।

এই উপলক্ষে বাগেরহাট জেলার খানজাহান আলী ডিগ্রি কলেজে অবস্থিত বাউবির পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

পরিদর্শনকালে উপাচার্য পরীক্ষার পরিবেশ, শিক্ষার্থীদের উপস্থিতি ও কেন্দ্রের সার্বিক ব্যবস্থাপনা প্রত্যক্ষ করেন। তিনি সুশৃঙ্খল ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণে সন্তোষ প্রকাশ করেন এবং কেন্দ্র সমন্বয়কারী, পরিদর্শকবৃন্দ ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানান।

এসময় উপাচার্য বলেন, “দেশব্যাপী শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এইচএসসি পর্যায়ে শিক্ষার্থীদের গুণগত শিক্ষা এবং ন্যায়সঙ্গত মূল্যায়ন নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে দায়িত্ব পালন করছি। সুষ্ঠু ও নিরপেক্ষ পরীক্ষা ব্যবস্থাপনায় বাউবি সবসময় তৎপর রয়েছে।”

পরিদর্শন শেষে তিনি পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন এবং স্থানীয় প্রশাসন, কলেজ কর্তৃপক্ষ ও বাউবির মাঠপর্যায়ের কর্মকর্তাদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পরিদর্শনকালে উপাচার্যের সঙ্গে উপস্থিত ছিলেন, বাউবির বাগেরহাট উপ-আঞ্চলিক কেন্দ্রের যুগ্ম-আঞ্চলিক পরিচালক মোঃ আব্দুল হান্নান।

Masum / Masum

আ'লীগ নেতাকে গ্রেপ্তার করায় ওসি'র উপর ক্ষেপে যাওয়া বিএনপি'র নেতার শাস্তি দাবি 

জলাতঙ্ক আক্রান্ত গরু জবাই : সাটুরিয়ায় ২ কিলোমিটার এলাকায় গবাদিপশুর জরুরি টিকাদান শুরু

​বাগেরহাটে সংবাদ সম্মেলন: পৈতৃক জমি দখল ও হুমকির মুখে এক অসহায় পরিবার

মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্প ও উদ্ভাবনী  ধারণা প্রদর্শন প্রোগ্রামের পুরস্কার বিতরণ

মহাদেবপুরে  স্টার্টআপ সাইন্স প্রকল্পের উদ্বোধন

বাগেরহাট প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত

বিরামপুরে খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন

আমার ছেলের হত্যার বিচার চাই: মায়ের আকুতি, লালমনিরহাটে মানববন্ধন

দেউলী বাজারে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক র‍্যালি ও ক্যাম্পেইন অনুষ্ঠিত

কুড়িগ্রামে জমি দখলের অভিযোগ

বিরামপুর উপজেলায় ৩নং খানপুর ইউনিয়নে ভিডাব্লিউবি কর্মসূচির চাল বিতরণ উদ্বোধন

বড়পুকুরিয়া রেল ক্রসিং পারাপারের রাস্তাটির বেহাল অবস্থা

ফুলবাড়ীর মাদিলা হাটে ২ কোটি ১৫ লক্ষ ৭১ হাজার টাকার ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে