ঢাকা মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

চার টেরাবাইট ব্যান্ডউইথ সরবরাহের মাইলফলকে বাংলাদেশ সাবমেরিন


আলী আহসান রবি photo আলী আহসান রবি
প্রকাশিত: ২-৮-২০২৫ দুপুর ৩:১৭

আন্তর্জাতিক ব্যন্ডউইডথ (রিয়েল টাইম ইন্টারনেট ট্রাফিক) পরিবহনে ৪.০০ টেরাবাইট/সেকেন্ডের মাইলফলক অতিক্রম করলো বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি)।

জুলাইয়ে দেশে বাণিজ্যিকভাবে চালু হওয়া কৃত্রিম উপগ্রহ ভিত্তিক ইন্টারনেট সেবায় ২০০ জিবি ব্যন্ডউইথ (স্টারলিংক) সরবরাহের পর ১ আগষ্ট নতুন এই মাইলফলক অর্জন করলো পুঁজিবাজারে তালিকাভূক্ত রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিযোগাযোগ প্রতিষ্ঠানটি।

এর আগে ২৮ এপ্রিলে তিন টেরাবাইটের মাইলফলক স্পর্শ করেছিলো বিএসসিপিএলসি। মাত্র তিন মাসে সরবরাহ বাড়িয়েছে নতুন এক টেরাবাইট। এপ্রিলের আগের আট মাসে ব্যবহার ১.১০ টেরা বাইট বৃদ্ধি পেয়েছিলো। এর আগে আওয়ামী লীগ আমলে এই প্রতিষ্ঠানের ৬৫% শতাংশের বেশি ক্যাপাসিটি অব্যবহৃত ফেলে রাখা হয়েছিল।

বর্তমান সরকারের মেয়াদকালে প্রতিষ্ঠানটি কর্তৃক ব্যন্ডউইথ সরবরাহ বেড়েছে ২.২ টেরাবাইটের কিছু বেশি এবং মাত্র এক বছরে প্রবৃদ্ধি ১০৫% এর বেশি।

বিগত কয়েক মাসে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের পলিসি সাপোর্ট এবং নির্দেশনা, প্রতিষ্ঠান ম্যানেজমেন্টের ঐকান্তিক প্রচেষ্টা এবং দুই দফা মূল্য ছাড়ের প্রেক্ষিতে এই অর্জন সম্ভব হয়েছে। দেশে ব্যবহৃত ব্যন্ডউইডথে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি এর শেয়ার ক্রমান্বয়ে বৃদ্ধির প্রেক্ষিতে কোম্পানির রাজস্ব আদায়ও উল্লেখযোগ্য হারে বেড়েছে।

উল্লেখ্য যে, সম্প্রতি বিটিআরসি লাইসেন্সিং গাইডলাইন সংশোধনের মাধ্যমে সকল আইআইজি অপারেটদের তাদের ব্যবহৃত ব্যান্ডউইডথ এর কমপক্ষে ৫০ শতাংশ সাবমেরিন ব্যান্ডউইডথ ব্যবহারের নির্দেশনা দিয়েছে। একতরফা ভারত নির্ভর ইন্টারনেট সরবারহ থেকে কিছুটা সরে এসে, সাবমেরিন ব্যান্ডউইডথ ব্যবহারকে অধিকতর উৎসাহিত করার লক্ষ্যে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি যে সকল আইআইজি অপারেটর তাদের ব্যবহৃত মোট ব্যান্ডউইথের ৫০ শতাংশের বেশি সাবমেরিন ব্যান্ডউইডথ ব্যবহার শুরু করেছে। বর্ধিত ব্যান্ডউইডথের উপর অতিরিক্ত মূল্যছাড় বাস্তবায়ন শুরু করেছে। পাশাপাশি রেগুলার ডিস্কাউন্টেড বাল্ক প্যাকেজের বাইরে ডেটা সেটার/ক্লাউড/'হাইপার স্কেলার'দের জন্য আলাদা ইন্টারনেট প্যাকেজ ঘোষণা করেছে।

সরকার বিদ্যমান SEA-ME-WE 4, SEA-ME-WE 5 এর পাশাপাশি SEA-ME-WE 6 এর সংশোধিত রুটের জন্য চুক্তি করেছে, প্রস্তাবটি সর্বশেষ একনেক সভায় পাশ হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানির রিয়েল টাইম ইন্টারনেট ফুটপ্রিন্টে আরো ১৭ টেরাবাইট নতুন ক্যাপাসিটি যুক্ত হবে।

Rp / Rp

ভূমি  মন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর সঙ্গে  বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা– নারিতা – ঢাকা রুট পুনরায় চালু করা বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ অগ্রাঅধিকার

ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৪র্থ  সভা অনুষ্ঠিত, দলীয় প্রভাবমুক্ত ফ্যামিলি কার্ড বাস্তবায়নের নির্দেশ অর্থমন্ত্রীর

অযৌক্তিক অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি -- প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলী প্রক্রিয়ায় বড় সংস্কার -- প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ 

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

বাংলাদেশী জাতীয়তাবাদ ও প্রাতিষ্ঠানিক গণতন্ত্রের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান : স্থানীয় সরকার মন্ত্রী

জাতীয় যুব উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা ২০২৫ বাস্তবায়নে ঢাকা বিভাগীয় পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত

নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ করা আমাদের সকলের দায়িত্ব - সমাজকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’ বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: স্থানীয় সরকার মন্ত্রী

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে --- মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী 

'শ্রেষ্ঠ কৃষক পুরস্কার' চালুর উদ্যোগ নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী

কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী