ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬

বাগেরহাটে সংসদীয় আসন কমানোর প্রস্তাবের প্রতিবাদে সর্বদলীয় বিক্ষোভ মিছিল ও সমাবেশ


মো: সুজন মোল্লা,  বাগেরহাট জেলা প্রতিনিধি  photo মো: সুজন মোল্লা, বাগেরহাট জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২-৮-২০২৫ দুপুর ৪:৩৪

বাগেরহাটে সংসদীয় আসন সংখ্যা চার থেকে কমিয়ে তিনে আনার প্রস্তাবের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাগেরহাট নাগরিক সমাজ ও সর্বদলীয় সংগ্রাম কমিটি। 

শনিবার (২ আগস্ট) বেলা ১১টায় বাগেরহাট শহরের দশানী ট্রাফিক মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে আদালত চত্বরে গিয়ে এক সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তৃতা করেন বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এ.টি.এম. আকরাম হোসেন তালিম, জেলা বিএনপির সমন্বয়ক ও সাবেক সভাপতি এম.এ. সালাম, জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রেজাউল করিম, খেলাফত মজলিসের জেলা সভাপতি আমিরুল ইসলাম সিদ্দিকী, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুজাউদ্দিন মোল্লা সুজন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সভাপতি এস. এম. সাদ্দাম এবং এনসিপির আহ্বায়ক মোর্শেদ আনোয়ার সোহেলসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

বক্তারা অভিযোগ করে বলেন, বাগেরহাটে একটি আসন কমিয়ে তিনটি করার প্রস্তাব জেলা বাসীর সঙ্গে চরম অবিচার। তারা নির্বাচন কমিশনকে উদ্দেশ করে বলেন,যদি আপনারা ভুল করে থাকেন তাহলে সংশোধন করুন। আমাদের দাবি স্পষ্ট বাগেরহাটে চারটি সংসদীয় আসন অব্যাহত রাখতে হবে।

বক্তারা আরও বলেন, বাগেরহাট জেলার সম্মান অস্তিত্ব ও মর্যাদার প্রশ্নে কেউ আপস করবে না। দাবি মানা না হলে রাজপথে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে। প্রয়োজনে বাগেরহাট বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন থাকবে তবুও বাগেরহাটে তিনটি আসন কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

Rp / Rp

আ'লীগ নেতাকে গ্রেপ্তার করায় ওসি'র উপর ক্ষেপে যাওয়া বিএনপি'র নেতার শাস্তি দাবি 

জলাতঙ্ক আক্রান্ত গরু জবাই : সাটুরিয়ায় ২ কিলোমিটার এলাকায় গবাদিপশুর জরুরি টিকাদান শুরু

​বাগেরহাটে সংবাদ সম্মেলন: পৈতৃক জমি দখল ও হুমকির মুখে এক অসহায় পরিবার

মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্প ও উদ্ভাবনী  ধারণা প্রদর্শন প্রোগ্রামের পুরস্কার বিতরণ

মহাদেবপুরে  স্টার্টআপ সাইন্স প্রকল্পের উদ্বোধন

বাগেরহাট প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত

বিরামপুরে খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন

আমার ছেলের হত্যার বিচার চাই: মায়ের আকুতি, লালমনিরহাটে মানববন্ধন

দেউলী বাজারে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক র‍্যালি ও ক্যাম্পেইন অনুষ্ঠিত

কুড়িগ্রামে জমি দখলের অভিযোগ

বিরামপুর উপজেলায় ৩নং খানপুর ইউনিয়নে ভিডাব্লিউবি কর্মসূচির চাল বিতরণ উদ্বোধন

বড়পুকুরিয়া রেল ক্রসিং পারাপারের রাস্তাটির বেহাল অবস্থা

ফুলবাড়ীর মাদিলা হাটে ২ কোটি ১৫ লক্ষ ৭১ হাজার টাকার ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে