ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬

বাগেরহাট বাস মালিক সমিতির ত্রিবার্ষিক সম্মেলনে সভাপতি লিয়াকত ও সম্পাদক শহিদুল নির্বাচিত


মো: সুজন মোল্লা,  বাগেরহাট জেলা প্রতিনিধি  photo মো: সুজন মোল্লা, বাগেরহাট জেলা প্রতিনিধি
প্রকাশিত: ৩-৮-২০২৫ বিকাল ৭:২৬

বাগেরহাট আন্তঃজেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ আগস্ট) সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দীর্ঘ দুই যুগ পর বাস মালিক সমিতির এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এর আগে প্রার্থী না থাকায় সর্দার লিয়াকত আলী সভাপতি নির্বাচিত হন। সেই সাথে সহ-সভাপতি পদে মোঃ শাহজাহান মিনা, যুগ্ম সাধারণ সম্পাদক পদে শেখ আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক পদে আব্দুল্লাহ আল নোমান, দপ্তর সম্পাদক পদে এহতেশামুল হক আল ফুয়াদ এবং অর্থ সম্পাদক পদে মোঃ আতিয়ার রহমান মিনা জয়ী হন।

শনিবার অনুষ্ঠিত নির্বাচনে সহ-সভাপতি পদে মোহাম্মদ জিয়াউদ্দিন শেখ জিয়াম, শহিদুল ইসলাম সিকদার, সাধারণ সম্পাদক পদে ফকির শহিদুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক পদে আব্দুল খালেক মোড়ল, সড়ক সম্পাদক পদে জসিম সরদার, মোহাম্মদ মাহমুদ হোসেন মিনা এবং মোহাম্মদ নাসিম আহমেদ শাকিল বিজয়ী হন।

বাস মালিক সমিতির নির্বাচনে মোট ভোটার ছিল ১৬৫ জন। তন্মধ্যে ১৬১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।  নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন এডভোকেট শেখ নুরুল ইসলাম। সহকারী হিসেবে ছিলেন এডভোকেট শহিদুল ইসলাম বিপ্লব এবং সাইফুল ইসলাম।

Ahad Hossain / Ahad Hossain

আ'লীগ নেতাকে গ্রেপ্তার করায় ওসি'র উপর ক্ষেপে যাওয়া বিএনপি'র নেতার শাস্তি দাবি 

জলাতঙ্ক আক্রান্ত গরু জবাই : সাটুরিয়ায় ২ কিলোমিটার এলাকায় গবাদিপশুর জরুরি টিকাদান শুরু

​বাগেরহাটে সংবাদ সম্মেলন: পৈতৃক জমি দখল ও হুমকির মুখে এক অসহায় পরিবার

মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্প ও উদ্ভাবনী  ধারণা প্রদর্শন প্রোগ্রামের পুরস্কার বিতরণ

মহাদেবপুরে  স্টার্টআপ সাইন্স প্রকল্পের উদ্বোধন

বাগেরহাট প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত

বিরামপুরে খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন

আমার ছেলের হত্যার বিচার চাই: মায়ের আকুতি, লালমনিরহাটে মানববন্ধন

দেউলী বাজারে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক র‍্যালি ও ক্যাম্পেইন অনুষ্ঠিত

কুড়িগ্রামে জমি দখলের অভিযোগ

বিরামপুর উপজেলায় ৩নং খানপুর ইউনিয়নে ভিডাব্লিউবি কর্মসূচির চাল বিতরণ উদ্বোধন

বড়পুকুরিয়া রেল ক্রসিং পারাপারের রাস্তাটির বেহাল অবস্থা

ফুলবাড়ীর মাদিলা হাটে ২ কোটি ১৫ লক্ষ ৭১ হাজার টাকার ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে