ঢাকা রবিবার, ২৮ জুন, ২০২৬

কর্ণফুলী উপজেলায় বিভিন্ন ফ্যাক্টরীতে অভিযান চালিয়ে ৮০ কাটুন বিস্কুট জব্দ


ইসমাইল হোসাইন , চট্টগ্রাম  photo ইসমাইল হোসাইন , চট্টগ্রাম
প্রকাশিত: ৩০-১-২০২৪ বিকাল ৫:৫৩

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা বিস্কুট তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে প্রায় ৮০ কাটুন জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার ৩০ জানুয়ারি বিকাল ৩ ঘটিকায় সময় উপজেলা মইজ্জ্যারটেক এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) পিযুষ কুমার চৌধুরীর নেতৃত্বে ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে চরপাথরঘাটা ইউনিয়নের মইজ্জ্যারটেক এলাকার এলিগেন্ট ফুড নামক ওই প্রতিষ্ঠানে বিএসটিআইয়ের অনুমোদনহীন ক্ষতিকর কেমিক্যাল মিশ্রিত বিস্কুট তৈরি করে বাজারজাত করার প্রমাণ ও পাওয়া যায়।

এ ঘটনায় প্রতিষ্ঠানের ম্যানেজার মো. আসিফ (৩২) এর উপস্থিতিতে ৮০ কার্টুন বিস্কুট জব্দ করা হয়। প্রতি কার্টুনে ১০ প্যাকেট বিস্কুট রয়েছে। সব কাগজপত্র ঠিক না থাকার কারণে ওই প্রতিষ্ঠানের সব কার্যক্রম বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়।

পরে জব্দকৃত বিস্কুট পণ্যগুলো সবার উপস্থিতিতে নতুনব্রিজের দক্ষিণ পাড়স্থ কর্ণফুলী নদীতে ফেলে ধ্বংস করা হয়।

একই অভিযানে ওজন পরিমাপ আইনে মইজ্জ্যারটেক এলাকার মোহাম্মদীয়া এন্টারপ্রাইজ নামের রড সিমেন্টের দোকানকে ২০ হাজার টাকা ও শাহ আমানত এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) এর কর্মকর্তা ফারহানা জাহান পারুল, প্রকৌশলী জিল্লুর রহমান ও সিএমপি কর্ণফুলী থানার পুলিশ টিম।

ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার ভূমি পিযুষ কুমার চৌধুরী বলেন, অনুমোদনহীন ক্ষতিকর কেমিক্যাল মিশ্রিত বিস্কুট তৈরি করে বাজারজাত করছিল। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এসময় স্থানীয় উপস্থিত জনগণ এধরণের প্রশাসনিক অভিযানকে সাধুবাদ জানান।

Masum / Masum

বাগেরহাটে চাকুরী বহাল রাখার দাবি আউটসোর্সিং কর্মচারীদের সংবাদ সম্মেলন

কক্সবাজারে বিজিবি’র বিশেষ অভিযানে ১ লাখ পিস ইয়াবাসহ একজন আটক

মহাদেবপুরের ইঞ্জিঃ ফয়সাল আইটি ইটি'র নির্বাচনে শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক নির্বাচিত

খানপুর সীমান্তে চোরাচালন অভিযান চালিয়ে ২ লক্ষ ৪০ হাজার টাকার মাদক আটক

বাগেরহাটে ১২ দফা দাবিতে ওজোপাডিকোর কর্মচারী  ইউনিয়নের মানবন্ধন ও বিক্ষোভ মিছিল

বাগেরহাটে মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি প্রদান

ঢাকা- চট্রগাম মহাসড়কে হোন্ডা এক্সিডেন্টে নিহত এক আহত এক...

একই পরিবারের তিন বাংলাদেশীকে ইতালির রোমে নৃশংস ভাবে হত্যা..

বিশ্বকাপ উপলক্ষে বরগুনা জেলা কারাগারের প্রীতি ফুটবল ম্যাচে আর্জেন্টিনার শিরোপা

লোহাগড়ার জয়পুর ইউনিয়নে শহীদ রাষ্ট্রপতি  জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী অনুষ্ঠিত

পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক হলেন বাগেরহাটের তাপস কুমার রায়

সরকারি চিংড়ি এস্টেটের উন্নয়নে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে -- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

বাগেরহাটে ‘ক্লাইমেট অ্যাকশন ফোরাম’ গঠন, জলবায়ু ঝুঁকি মোকাবিলায় একসঙ্গে কাজের অঙ্গীকার