ঢাকা শুক্রবার, ১৯ জুন, ২০২৬

সাতকানিয়া বিএনপিতে দীর্ঘদিনের দ্বন্দ্বের অবসান; মুজিব-জামালের ঐক্যে কর্মীদের মধ্যে স্বস্তি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪-৮-২০২৫ দুপুর ১২:১৯

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা বিএনপির দীর্ঘদিনের রাজনৈতিক দ্বন্দ্ব ও বিভাজনের অবসান ঘটেছে। দীর্ঘ আলোচনার পর একত্রিত হয়েছেন দলের দুই গুরুত্বপূর্ণ নেতা— উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও দক্ষিণ জেলা বিএনপির যুব-বিষয়ক সম্পাদক মুজিবুর রহমান এবং স্থানীয় রাজনীতিতে সুপরিচিত নেতা জামাল উদ্দিন।
দলীয় সূত্রে জানা গেছে, দুই নেতার নেতৃত্বাধীন গ্রুপের মধ্যে প্রায় এক দশক ধরে চলছিল অন্তর্দ্বন্দ্ব। যার ফলে সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা দেখা দেয়। নেতাকর্মীদের মাঝে দেখা দেয় বিভক্তি। সম্প্রতি দক্ষিণ জেলা বিএনপির গুরুত্বপূর্ণ কয়েকজন নেতার মধ্যস্থতায় একটি সমঝোতা বৈঠকে বসেন মুজিব ও জামাল।
চট্টগ্রাম শহরে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, সদস্য সচিব মোস্তাফিজ স্যার, সাবেক ছাত্রনেতা ফারুক হোসেনসহ জেলা পর্যায়ের বেশ কয়েকজন সিনিয়র নেতা। তারা উভয় পক্ষকে ঐক্যের বার্তা দিয়ে দলীয় স্বার্থে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
বৈঠকে উভয় নেতা আগামী দিনে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেন। তারা বলেন, ব্যক্তিগত মতপার্থক্য ভুলে বিএনপির আন্দোলন ও কর্মসূচিকে সফল করতেই তাদের এই ঐক্য।
নেতাকর্মীরা বলছেন, মুজিব-জামালের এই ঐক্য সাতকানিয়া উপজেলার বিএনপিকে সংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে করে তৃণমূলের মধ্যে যে বিভাজন ছিল তা কাটিয়ে উঠে দল আরও সুসংহত হবে।
দলীয় পর্যবেক্ষকদের মতে, এই ঐক্য শুধু সাতকানিয়া নয়, পুরো দক্ষিণ চট্টগ্রামের বিএনপি রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

Rp / Rp

বাগেরহাটে বিআরডিবির দোকান দখল ও ভাড়াটিয়াকে উচ্ছেদের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

একশত বিশ কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করল হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ি

ফেনীর সিভিল সার্জন ডা. রুবাইয়াতকে ওএসডি করায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া 

সকল মহানগরসহ দেশের গ্রামীণ জনপদে খেলার মাঠের সুব্যবস্থাকরণ লক্ষ্যে সভা অনুষ্ঠিত

লালমনিরহাটে শিশু নন্দিনী হত্যা : দ্রুত বিচারের আশ্বাস ত্রাণমন্ত্রীর

শিবচরে শিক্ষার্থীদের স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী আয়োজন

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে - মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

ফুলবাড়ীতে মাদক বিরোধী র‌্যালী অনুষ্ঠিত

বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত

নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড

সংবাদপত্রের স্বাধীনতা ছাড়া স্বৈরাচারমুক্ত সমাজ কল্পনা করা যায় না

বাগেরহাটে ভাই হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন: জামায়াত নেতাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

বরগুনা-১ আসনের এমপি মহোদয়ের উদ্যোগে কাঁচা রাস্তার মাটির কাজ চলমান