এসিআই ক্রপ কেয়ারের পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত: ২৫০ পরিবেশকের অংশগ্রহণ
কক্সবাজারে অনুষ্ঠিত হলো বাংলাদেশের কৃষি খাতের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এসিআই ক্রপ কেয়ার এর পরিবেশক সম্মেলন ২০২৫। সোমবার দিনব্যাপী হোটেল কক্সটুডের হল রুমে অনুষ্ঠিত জমকালো এ পরিবেশক সম্মেলনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ২৫০ জন পরিবেশক অংশগ্রহণ করেন।
“সোনার দেশের সোনালী মাঠে, কৃষকের পাশে সব সময়” এই প্রতিশ্রুতি নিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসিআই ফরমুলেশনস পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক সুস্মিতা আনিস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসিআই ফরমুলেশনস পিএলসি এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ড. মুক্তার আহমেদ সরকার।
প্রধান অতিথি সুস্মিতা আনিস বলেন, “আমাদের প্রতিটি ডিলার এসিআই এর মূল চালিকাশক্তি। তাঁদের সহযোগিতায় আমরা আজ দেশের কৃষি ব্যবস্থাকে নিরাপদ, কার্যকর ও টেকসই প্রযুক্তির সঙ্গে পরিচিত করতে পেরেছি। আমরা পণ্যের গুণগতমান নিশ্চিত করতে প্রতিটি ধাপে কাজ করছি, এবং সামনে আরও উদ্ভাবনী ফর্মুলেশন ও রেগুলেটরী কার্যক্রম শুরু হয়েছে যা ভবিষ্যতের কৃষির রূপ বদলে দেবে।”
অনুষ্ঠানে এসিআই ক্রপ কেয়ার এর গুণগত মানসম্পন্ন ও উন্নত প্রযুক্তির বালাইনাশক ফর্মুলেশন, কৃষকের চাহিদাভিত্তিক নতুন পণ্য উন্নয়নের পরিকল্পনা, উপযোগী জৈব ও পরিবেশ বান্ধব পণ্যেও গবেষণা, বিশ্বমানের গবেষণাগার ও মাঠপর্যায়ে ট্রায়াল কার্যক্রম উপস্থাপন করা হয়।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এসিআই ক্রপ কেয়ার এর সিনিয়র জেনারেল ম্যানেজার (আরএএন্ডপিডি) সুবীর চৌধুরী, সিনিয়র জেনারেল ম্যানেজার (মার্কেটিং) আবদুর রহমান , জেনারেল ম্যানেজার (সেল্স) মো: আসাদুজ্জামান মাসুদ। এছাড়াও এ সম্মেলন আরো উপস্থিত ছিলেন হেড অফিস ও বিভিন্ন ডিপার্টমেন্টের ম্যানেজার, জোনাল হেডসহ শীর্ষ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
পরিবেশকদের সাথে মতবিনিময়, ভবিষ্যৎ বাজার কৌশল ও কৃষি উদ্ভাবন নিয়ে মুক্ত আলোচনা পর্ব ছাড়াও অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া বছরের সেরা ডিলারদের সম্মাননা স্মারক প্রদান করা হয়, যা উপস্থিত সকলের মধ্যে উৎসাহের সৃষ্টি করে। এসিআই ক্রপ কেয়ার উন্নতমানের কৃষিপণ্য শুধুই বিক্রয় নয়, বরং কৃষক ও পরিবেশের উন্নয়নে অবদান রাখার লক্ষ্য নিয়েই এগিয়ে চলেছে।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে বিআরডিবির দোকান দখল ও ভাড়াটিয়াকে উচ্ছেদের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
একশত বিশ কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করল হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ি
ফেনীর সিভিল সার্জন ডা. রুবাইয়াতকে ওএসডি করায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া
সকল মহানগরসহ দেশের গ্রামীণ জনপদে খেলার মাঠের সুব্যবস্থাকরণ লক্ষ্যে সভা অনুষ্ঠিত
লালমনিরহাটে শিশু নন্দিনী হত্যা : দ্রুত বিচারের আশ্বাস ত্রাণমন্ত্রীর
শিবচরে শিক্ষার্থীদের স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী আয়োজন
বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে - মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী
ফুলবাড়ীতে মাদক বিরোধী র্যালী অনুষ্ঠিত
বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত
নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড
সংবাদপত্রের স্বাধীনতা ছাড়া স্বৈরাচারমুক্ত সমাজ কল্পনা করা যায় না
বাগেরহাটে ভাই হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন: জামায়াত নেতাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ