পঞ্চগড়ে বেড়েছে তাপমাত্রা
পঞ্চগড়ে তাপমাত্রার পারদ বাড়লেও অব্যাহত রয়েছে শৈত্যপ্রবাহ। কুয়াশা ভেদ করে সূর্যের দেখা মিললেও শীতের দাপট রয়েছে উত্তরের এ জনপদে। মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ায় দুর্ভোগে কাটছে না নিম্ন আয়ের মানুষের।
জেলার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ জানান, বুধবার (৩১ জানুয়ারি) ভোর ৬টায় এ জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। যা মঙ্গলবারের (৩০ জানুয়ারি) চেয়ে ১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস বেশি। সেদিন একই সময়ে তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
জেলার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের দেওয়া তথ্যমতে, গত ২৩ জানুয়ারি থেকেই এ জেলায় শৈত্যপ্রবাহ বইছে। এর মধ্যে গত ২৪ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত এ জেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে।
বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, লাগাতার শীতের কারণে দুর্ভোগ বেড়েছে খেটে খাওয়া মানুষদের। কাজকর্ম কমে যাওয়ায় দিন কাটছে অভাব-অনটনের মধ্যে।
এদিকে ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা রেকর্ড হওয়ায় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে পাঠদান বন্ধ থাকলেও সকাল থেকেই স্কুল, কোচিং, প্রাইভেটে যেতে দেখা গেছে কোমলমতি শিশু-শিক্ষার্থীদের।
জেলার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, গতকালের চেয়ে আজ তাপমাত্রা বেড়ে ভোর ৬টায় রেকর্ড হয়েছে ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ তাপমাত্রায় এ অঞ্চলে এখন মৃদু শৈত্যপ্রবাহ বইছে। সপ্তাহের বেশি সময় ধরে এ অঞ্চলে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।
Admin / Admin
এমপি মহোদয়ের উদ্যোগে তালতলীর মৌরভী গ্রামে কাঠের পুল নির্মাণ কাজ সম্পন্ন
এমপি মহোদয়ের উদ্যোগে তালতলী উপজেলায় বিভিন্ন কাঁচা রাস্তার মাটির কাজ সম্পন্ন
নোয়াখালীতে টিন কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, আটক-১
আ'লীগ নেতাকে গ্রেপ্তার করায় ওসি'র উপর ক্ষেপে যাওয়া বিএনপি'র নেতার শাস্তি দাবি
জলাতঙ্ক আক্রান্ত গরু জবাই : সাটুরিয়ায় ২ কিলোমিটার এলাকায় গবাদিপশুর জরুরি টিকাদান শুরু
বাগেরহাটে সংবাদ সম্মেলন: পৈতৃক জমি দখল ও হুমকির মুখে এক অসহায় পরিবার
মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন প্রোগ্রামের পুরস্কার বিতরণ
মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্পের উদ্বোধন
বাগেরহাট প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত
বিরামপুরে খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন
আমার ছেলের হত্যার বিচার চাই: মায়ের আকুতি, লালমনিরহাটে মানববন্ধন
দেউলী বাজারে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক র্যালি ও ক্যাম্পেইন অনুষ্ঠিত