সিরাজগঞ্জে মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামি মিলন সরকার গ্রেপ্তার
সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার চাঞ্চল্যকর সবজি ব্যবসায়ী নাজমুল ইসলাম হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামি মোঃ মিলন সরকার (৪২)’কে রাজধানীর কলাবাগান থানা এলাকা হতে যৌথ অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করেছে র্যাব-২ ও র্যাব-৪*
“বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোড়ালো ভূমিকা পালন করে আসছে। র্যাবের সৃষ্টিকাল থেকে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাস, খুনী, ছিনতাইকারী, অপহরণ প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও বিভিন্ন সময়ে চাঞ্চল্যকর অপরাধে জড়িত দীর্ঘদিনের পলাতক দন্ডপ্রাপ্ত অপরাধীদের আইনের আওতায় এনে র্যাব জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার চাঞ্চল্যকর সবজি ব্যবসায়ী নাজমুল ইসলাম হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামি মোঃ মিলন সরকার (৪২),পিতা- মোঃ নজরুল ইসলাম সরকার, থানা-সাঘাটা, জেলা-গাইবান্ধা কে অদ্য ০৯/০৮/২০২৫ইং তারিখ রাজধানীর কলাবাগান থানাধীন গ্রীনরোড এলাকা হতে যৌথ অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করেছে র্যাব-২ ও র্যাব-৪।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভিকটিম নাজমুল ইসলাম সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানা এলাকার নিবাসী ও একজন সবজি ব্যবসায়ী ছিলেন। গত ইং-১১/০৮/২০১৭ তারিখ ঢাকা হতে সবজি বিক্রি করে ফিরার সময় গাজীপুর জেলার চন্দ্রা এলাকা হতে ভিকটিমকে অপহরণ করা হয়। অপহরণকারীরা ভিকটিমের মোবাইল ব্যবহার করে তার পরিবারের কাছে ৫০,০০০(পঞ্চাশ হাজার) টাকা মুক্তিপণ দাবী করে। ভিকটিম নাজমুল ইসলামের পরিবার মুক্তিপণের টাকা দিতে না পারায় অপহরণকারীরা ভিকটিমকে হত্যা করে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানা এলাকায় ফেলে চলে যায়। এরই প্রেক্ষিতে ভিকটিমের পিতা বাদী হয়ে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় অজ্ঞাতনামা আসামীদের নামে একটি হত্যা মামলা (মামলা নং-১৭১/১৭, তারিখঃ ১২/০৮/২০১৭,ধারা-৩৬৪/৩০২/২০১/
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Rp / Masum
বাগেরহাটে বিআরডিবির দোকান দখল ও ভাড়াটিয়াকে উচ্ছেদের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
একশত বিশ কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করল হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ি
ফেনীর সিভিল সার্জন ডা. রুবাইয়াতকে ওএসডি করায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া
সকল মহানগরসহ দেশের গ্রামীণ জনপদে খেলার মাঠের সুব্যবস্থাকরণ লক্ষ্যে সভা অনুষ্ঠিত
লালমনিরহাটে শিশু নন্দিনী হত্যা : দ্রুত বিচারের আশ্বাস ত্রাণমন্ত্রীর
শিবচরে শিক্ষার্থীদের স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী আয়োজন
বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে - মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী
ফুলবাড়ীতে মাদক বিরোধী র্যালী অনুষ্ঠিত
বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত
নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড
সংবাদপত্রের স্বাধীনতা ছাড়া স্বৈরাচারমুক্ত সমাজ কল্পনা করা যায় না
বাগেরহাটে ভাই হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন: জামায়াত নেতাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ