ঢাকা শুক্রবার, ২৬ জুন, ২০২৬

পূর্বাঞ্চল রেলের জন্য একটি বড় সুখবর


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০-৮-২০২৫ দুপুর ১:২৯

পূর্বাঞ্চলের বিদ্যমান রেলপথ সংস্কার ও রক্ষণাবেক্ষণে বড় উদ্যোগ গ্রহণ করেছে রেল কর্তৃপক্ষ। গত ২৭ জুলাই, ১৭৯১* কোটি টাকা ব্যয়ে "বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের রেলপথ রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন" শীর্ষক প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভায় অনুমোদিত হয়।

প্রকল্পটির মাধ্যমে পূর্বাঞ্চলের আওতাধীন চট্টগ্রাম, সিলেট, ঢাকা, ময়মনসিংহ বিভাগের বিদ্যমান রেলপথ, বিশেষ করে মিটারগেজ রেলপথের বিভিন্ন প্রয়োজনীয় অংশের উল্লেখযোগ্য সংস্কার ও রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন হবে। সরকারি অর্থায়নে সম্পূর্ণ প্রকল্পটি বাস্তবায়িত হবে। প্রকল্পের মেয়াদকাল ধরা হয়েছে ৪ বছর, চলতি বছরের জুলাই থেকে ২০২৯ সালের জুন পর্যন্ত।

প্রকল্পটির প্রধান কার্যক্রম হিসেবে অন্তর্ভুক্ত থাকবে জরাজীর্ণ-ক্ষয়প্রাপ্ত ও অকেজো রেল পরিবর্তন, প্রয়োজনীয় জায়গার স্লিপার - ফিটিংস পরিবর্তন, ব্যালাস্ট ঘাটতি পূরণ, মেকানিক্যাল টেম্পিং ইত্যাদি প্রয়োজনীয় সংস্কার কাজ। সর্বোপরি প্রকল্পটি বাস্তবায়িত হলে পূর্বাঞ্চলের বিভিন্ন সেকশনের রেল পরিচালনার সক্ষমতা ও যাত্রীসেবার মান বৃদ্ধি পাবে বলে আশা করা যাচ্ছে।

প্রকল্পটি অন্তবর্তীকালীন সরকার গুরুত্বের সাথে বিবেচনা করেছেন এবং ২০২৫-২৬ অর্থ বছরের প্রথম একনেক সভাতেই অনুমোদন করেছেন।

Rp / Rp

অনুমোদনবিহীন এজেন্সির হজ কার্যক্রমের প্রচারণা বিষয়ে সর্তক করলো ধর্ম মন্ত্রণালয়

বেইজিংয়ে ‘ইনভেস্ট বাংলাদেশ’ সেমিনার অনুষ্ঠিত, বাংলাদেশ-চীন বিনিয়োগ চুক্তি স্বাক্ষর

দিনাজপুরে প্রায় ১১ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জীবিকা সুরক্ষায় আগাম প্রস্তুতি জোরদারের আহ্বান - ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু

যুগোপযোগী সংশোধিত আইন দ্রুতই সংসদে পাস হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

হাসপাতালের বাথরুম পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দিতে চান স্বাস্থ্য কর্মকর্তা

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে -- মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা সংক্রান্ত চুক্তি স্বাক্ষর 

ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী

জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় ব্যাপক সংস্কার আনা হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

স্থানীয় সরকার মন্ত্রীর সভাপতিত্বে ডেঙ্গু প্রতিরোধে জাতীয় কমিটির ১ম সভা অনুষ্ঠিত, প্রতিমন্ত্রীর তত্ত্বাবধানে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত

পাঁচ-সাতটি খাতেই বদলে যেতে পারে রপ্তানি অর্থনীতি: বাণিজ্যমন্ত্রী