সাংবাদিক তুহিন হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি বিপিজেএফের
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছেন বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ)। সোমবার (১১ আগস্ট) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়। সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী শরিফুল ইসলাম শাকিলের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক রোমান আকন্দ'র সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, আমাদের সময়ের সহ-সম্পাদক মোহাম্মদ আখতারউজ্জামান, বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান হীরা, এনডিপির মহাসচিব মঞ্জুর হোসেন ঈসা, উজ্জ্বল ভূইয়া, জাকিয়া হোসেন, হাফিজ উদ্দিন, মাহমুদুল হাসান, রেজায়ে রাব্বি রেজা, মরিয়ম আক্তার মারিয়া, সুজন মাহমুদ প্রমূখ।
কর্মসূচিতে বক্তারা বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে নির্মমভাবে খুনের ঘটনা দেশে সাংবাদিকসহ সাধারণ মানুষের নিরাপত্তাহীনতার প্রমাণ। শুধু গাজীপুরে নয়, সারা দেশেই এখন সাংবাদিকেরা নিরাপত্তাহীন হয়ে পড়েছে। সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রত্যেক আসামিকে দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
Rp / Rp
৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা
বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪
মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ
ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ
মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত
ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন
Link Copied