নব-গঠিত রেলওয়ে শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি মমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক আ.ন.ম পেয়ার আহম্মদ ভুঁইয়া, যুগ্ন সাধারণ সম্পাদক- ১ তরিকুল ইসলাম চান
সাংগঠনিক গতিশীলতা ও মেয়াদ উত্তীর্ণ হওয়ার কারণে সভাপতি মমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক আ ন ম পেয়ার আহম্মদ ভুঁইয়া ও যুগ্ম সাধারণ সম্পাদক -১ তরিকুল ইসলাম চান কে নিয়ে রেলওয়ে শ্রমিক দলের নব-গঠিত কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়।
গত ৯-৫-২০২৫ রোজ শুক্রবার শাজাহানপুর রেলওয়ে মাহবুব আলী মিলনায়তনে ভারপ্রাপ্ত সভাপতি মমিনুল ইসলাম মামুন এর সভাপতিত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দল (রেজি নং-১৭৬৫) এর বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয় । উক্ত সাধারণ সভায় দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন- প্রবীণ ও অত্যন্ত জনপ্রিয় শ্রমিক নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দল কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক আ ন ম পেয়ার আহম্মদ ভুঁইয়া। আরো বক্তব্য রাখেন- সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভিন্ন শাখার সভাপতি/ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তাগণ সময় মত কমিটি না হওয়া, অযোগ্যদেরকে কমিটিতে বড় বড় পদ দেওয়া, কমিটিকে আঞ্চলিক ও আত্মীয়করণ করায় ক্ষোভ প্রকাশ করেন।
দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় কমিটির নির্বাচন না হওয়া, কেন্দ্রীয় কমিটির মেয়াদ উত্তীর্ণ সভাপতির ১৫-২০ বছর আগে চাকরি হতে অবসর গ্রহণ করেও পদ-পদবী ধরে রাখা, মেয়াদোত্তীর্ণ কেন্দ্রীয় কমিটির অধিকাংশ সদস্য মৃত্যুবরণ করাসহ সংগঠনের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি ও আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দেশ নায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে উপস্থিত সকল সাধারণ সদস্যদের কন্ঠ ভোটে কো-অপ্ট এর মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়। শ্রম অধিদপ্তরের মহাপরিচালক স্বাক্ষরিত উক্ত কমিটি অগ্রায়ন করা হয় এবং দ্রুত কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি করার জন্য পত্র প্রেরণ করেন।
নব-গঠিত কমিটির অন্যান্য সদস্যবৃন্দ -
কার্যকরী সভাপতি - শাহজাহান সাজু ও আব্দুর রউফ,
সহ-সভাপতি কবির হোসেন ও তরিকুল ইসলাম,
যুগ্ম সাধারণ সম্পাদক -তরিকুল ইসলাম চান ও আব্দুল ওহাব,
উপ সাধারণ সম্পাদক -আতাউর রহমান, রাইসুল ইসলাম ও এনামুল কবির,
সহ-সাধারণ সম্পাদক -আনিসুর রহমান, মইনুদ্দিন মাসুম, সোহেল আহমেদ,
সাংগঠনিক সম্পাদক -বিজয় মিত্র শুভ, তাজুল ইসলাম মিঠু, জহুরুল ইসলাম ও আব্দুর রাশেদ,
প্রচার সম্পাদক -আলি আফতাব মাহবুব খান, সোহেল রানা, আব্দুল মান্নান খান ও ইউসুফ আলী,
অর্থ সম্পাদক -আল আমিন,
দপ্তর সম্পাদক -আল মামুন,
মহিলা সম্পাদিকা -ফারজানা আক্তার,
আইন ও দর কষাকষি বিষয়ক সম্পাদক -রাকিবুল ইসলাম,
ক্রীড়া ও সংস্কৃতিক সম্পাদক -কাওসার হোসেন প্রমুখ।
Rp / Rp
অনুমোদনবিহীন এজেন্সির হজ কার্যক্রমের প্রচারণা বিষয়ে সর্তক করলো ধর্ম মন্ত্রণালয়
বেইজিংয়ে ‘ইনভেস্ট বাংলাদেশ’ সেমিনার অনুষ্ঠিত, বাংলাদেশ-চীন বিনিয়োগ চুক্তি স্বাক্ষর
দিনাজপুরে প্রায় ১১ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জীবিকা সুরক্ষায় আগাম প্রস্তুতি জোরদারের আহ্বান - ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু
যুগোপযোগী সংশোধিত আইন দ্রুতই সংসদে পাস হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
হাসপাতালের বাথরুম পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দিতে চান স্বাস্থ্য কর্মকর্তা
বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে -- মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা সংক্রান্ত চুক্তি স্বাক্ষর
ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী
জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় ব্যাপক সংস্কার আনা হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
স্থানীয় সরকার মন্ত্রীর সভাপতিত্বে ডেঙ্গু প্রতিরোধে জাতীয় কমিটির ১ম সভা অনুষ্ঠিত, প্রতিমন্ত্রীর তত্ত্বাবধানে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত