মোড়লগঞ্জে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা
শুক্রবার ১৫ই আগস্ট সন্ধ্যায় মোড়লগঞ্জ উপজেলা ছাত্রদলের নির্বাচিত সাবেক সাধারন সম্পাদক শেখ সুজাউদ্দিন সুজার নেতৃত্বে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে বাগেরহাটের মোড়লগঞ্জ যুবদলের আয়োজনে মোড়লগঞ্জ দৈবজ্ঞহাটি বাজারে যুবদলের নিজস্ব অফিসে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান বক্তা শেখ সুজা উদ্দিন সুজা তার বক্তব্যে বলেন, আপনারা দেখেছেন ওয়ান ইলেভেনে মইনুদ্দিন ফখরুদ্দিন সরকারের সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ঐ মইনুদ্দিন ফখরুদিনরা বলেছিল আপনি বিদেশ চলে গেলে আপনার বিরুদ্ধে কোন মামলা নেয়া হবে না। কিন্তু আমাদের আপোষহীন নেত্রী তাদের কথায় রাজি না হয়ে দেশেই রয়ে গিয়েছিলেন। অথচ আমরা গত ৫ই আগস্ট দেখলাম গত ১৬ বছর স্বৈরাচারী শাসনামল শেষে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে প্রশাসনের সহযোগিতায় তিনি বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে গিয়েছেন। তিনি কথায় কথায় বলেন শেখ হাসিনা পালায় না অথচ গত ৫ই আগস্টে তিনি পালিয়ে গিয়ে প্রমাণ করছেন তিনি এদেশকে এবং দেশের মানুষকে ভালোবাসেন না। বিপরীতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যিনি জেলে গিয়ে নির্যাতন সহ্য করে এই দেশে থেকেই প্রমাণ করেছেন তিনি এই দেশের মানুষকে ভালোবাসেন এবং এ দেশের মানুষের মঙ্গল চান।
এছাড়াও অনুষ্ঠানের উপস্থিত ছিলেন, প্রিন্স মাহমুদ উপজেলা যুবদল, আবু সালেহ কলেজ ছাত্রদল যুগ্ন আহবায়ক, রাজিব যুগ্ন আহবায়ক ও সাবেক দৈবঞ্জহাটি ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক, আরিফ ওয়ার্ড বিএনপি স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক, আব্বাস মোল্লা শ্রমিক দলের সাধারণ সম্পাদক প্রমুখ।
অনুষ্ঠানে বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুু কামনা সহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, প্রয়াত আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তারা জণগণের অধিকার ও দেশ উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং দেশের কল্যাণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
Masum / Masum
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন
বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
রামপাল উপজেলা নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩
মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী
মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন
৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত