গত ২৪ ঘণ্টায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের পাঁচ নেতাকর্মী গ্রেফতার
গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের আরও পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ।
গ্রেফতারকৃতরা হলো- ঢাকা মহানগর উত্তর তৃণমূল শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মনির হোসেন, নওগাঁ জেলার পত্নীতলা উপজেলা দিবর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাঈদ সাদ্দাম শাকিল (২০) ,কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ইকবাল আহমদ রিপন , কুমিল্লা জেলার দেবিদ্বার থানা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক মোঃ সালাউদ্দিন মামুন (৪৭) , গোপালগঞ্জ জেলার গোপালগঞ্জ সদর উপজেলার ১ নং জালালাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের চেয়ারম্যান ফকির মোঃ মারুফ রেজা (৫৪)
ডিবি সূত্রে জানা যায়, রবিবার (১৭ আগস্ট ২০২৫) সকাল ০৬.১৫ ঘটিকায় মোঃ মনির হোসেনকে ডেমরা থানা এলাকা থেকে গ্রেফতার করে ডিবি সাইবার দক্ষিণ বিভাগ এর একটি টিম। অন্যদিকে সাঈদ সাদ্দাম শাকিলকে (১৬ আগস্ট ২০২৫) শনিবার দুপুর আনুমানিক ০১.৩০ ঘটিকায় রাজধানীর ফার্মগেট কেআইবি কনভেনশন হল থেকে গ্রেফতার করে ডিবি মিরপুর বিভাগের পল্লবী জোনাল টিম । একই তারিখ রাত আনুমানিক ১০.২৫ ঘটিকায় অপর এক অভিযানে ইকবাল আহমদ রিপনকে গ্রেফতার করে ডিবি উত্তরা বিভাগের একটি টিম।
অপরদিকে (১৭ আগস্ট ২০২৫) আরেক অভিযানে ডেমরা থানা এলাকা থেকে মোঃ সালাউদ্দিন মামুনকে গ্রেফতার করে ডিবি রমনা বিভাগের একটি টিম। একই তারিখ অপর এক অভিযানে পল্টন থানা এলাকা থেকে মারুফ রেজাকে গ্রেফতার করে ডিবি রমনা বিভাগের একটি টিম। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
Rp / Rp
বাগেরহাটে বিআরডিবির দোকান দখল ও ভাড়াটিয়াকে উচ্ছেদের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
একশত বিশ কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করল হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ি
ফেনীর সিভিল সার্জন ডা. রুবাইয়াতকে ওএসডি করায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া
সকল মহানগরসহ দেশের গ্রামীণ জনপদে খেলার মাঠের সুব্যবস্থাকরণ লক্ষ্যে সভা অনুষ্ঠিত
লালমনিরহাটে শিশু নন্দিনী হত্যা : দ্রুত বিচারের আশ্বাস ত্রাণমন্ত্রীর
শিবচরে শিক্ষার্থীদের স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী আয়োজন
বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে - মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী
ফুলবাড়ীতে মাদক বিরোধী র্যালী অনুষ্ঠিত
বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত
নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড
সংবাদপত্রের স্বাধীনতা ছাড়া স্বৈরাচারমুক্ত সমাজ কল্পনা করা যায় না
বাগেরহাটে ভাই হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন: জামায়াত নেতাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ