কুষ্টিয়ার কারাগারে এক হাজতির মৃত্যু
কুষ্টিয়ায় শফিকুল ইসলাম (৫৫) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। তিনি গত ৯ আগস্ট মাদক মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে যান।
কারাগার সূত্রে জানা যায়, রোববার বিকেলে শফিকুল হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাঁকে দ্রুত ২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভর্তি হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় ৬টা ৫০ মিনিটে তাঁর মৃত্যু হয়।
মৃত শফিকুল ইসলাম খোকসা উপজেলার বামনপাড়া গ্রামের ওহেদ শেখের ছেলে।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হাসেন ইমাম জানান, শফিকুল কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হয়েছিলেন। এ ধরনের জটিল চিকিৎসা কারাগারে সম্ভব নয়, হাসপাতালে আনার কিছুক্ষণের মধ্যেই তাঁর মৃত্যু ঘটে।
কুষ্টিয়া জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ আবদুর রহিম বলেন, মাদকাসক্ত শফিকুল ইসলামকে এক হাজার ইয়াবাসহ পুলিশ গ্রেপ্তার করেছিল। তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
Rp / Rp
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা
বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪
মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ
ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ
মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত
ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন