লালমনিরহাটের কৃতি সন্তান মুনকি আক্তারকে সংবর্ধনা জেলা প্রশাসকের
অনুর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূলপর্বে কোয়ালিফাই করায় গর্বিত ফুটবলার মোছা: মুনকি আক্তারকে সংবর্ধনা দিয়েছে লালমনিরহাট জেলা ক্রীড়া সংস্থা।
সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি এইচ এম রকিব হায়দার।
বিশেষ অতিথি ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রাজিব আহসান,জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও যুব উন্নয়ন অধিদপ্তরের উপসহকারী পরিচালক আবদুস সালাম শিকদার,জেলা ক্রীড়া কর্মকর্তা আকরাম হোসেন,কোচ শরিফুল ইসলাম ও আইয়ুব আলী সহ জেলা ক্রীড়া সংস্থার সদস্যগন।
এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাসেল আহমেদ। এ সময় জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে মুনকি আক্তারকে ফুলেল শুভেচ্ছা ও নগদ অর্থ প্রদান করা হয়। পাশাপাশি সোনালী অতীত ক্লাবের পক্ষ থেকেও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় তাকে। এ সময় মুনকি আক্তার তার প্রতিক্রিয়ায় বলেন, “লালমনিরহাট একটি অবহেলিত জেলা। আমি সরকারের কাছে অনুরোধ জানাই,আমাদের খেলাধুলার জন্য পাটগ্রামে একটি মিনি স্টেডিয়াম নির্মাণ করা হোক।”
জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার জানান, মুনকি আক্তারকে সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছে এবং তা অব্যাহত থাকবে। সেই সাথে আরো যারা নারী খেলোয়াড় রয়েছেন তাদেরকেও সহায়তা ও পরামর্শ দেয়া হচ্ছে।তিনি আরও বলেন, “আমরা চাই মেয়েরা খেলাধুলায় এগিয়ে আসুক। যেহেতু মুনকির পরিবার আর্থিকভাবে অসচ্ছল। তাই তাদের বসবাসের জন্য একটি বাড়ি নির্মাণ করে দেওয়া হচ্ছে।”
Rp / Rp
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন
বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
রামপাল উপজেলা নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩
মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী
মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন
৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত