ঢাকা শুক্রবার, ১৯ জুন, ২০২৬

যৌথ ব্যবস্থাপনায় যুক্ত হচ্ছে ঢাকা, রাজশাহী ও সৈয়দপুর রেলওয়ে হাসপাতাল


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮-৮-২০২৫ দুপুর ৪:৩

চট্টগ্রামের পর স্বাস্থ্য সেবা বিভাগ ও বাংলাদেশ রেলওয়ের যৌথ ব্যবস্থাপনায় যুক্ত হচ্ছে ঢাকা, রাজশাহী ও সৈয়দপুর রেলওয়ে হাসপাতাল।

সোমবার (১৮ আগস্ট) রাজধানীর কমলাপু্রস্থ রেলওয়ে রেস্ট হাউজে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ, রেলপথ মন্ত্রণালয় ও অর্থ বিভাগের মধ্যে অনুষ্ঠিত এক ত্রিপক্ষীয় বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

এর আগে বাংলাদেশ রেলওয়ের নিয়ন্ত্রণাধীন হাসপাতালসমূহ যৌথ ব্যবস্থাপনায় পরিচালনার জন্য গত ২১ এপ্রিল ২০২৫ খ্রি: রেলপথ মন্ত্রণালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন স্বাস্থ্য সেবা বিভাগের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। এর প্রেক্ষিতে হাসপাতালসমূহ পরিচালনার জন্য একটি কেন্দ্রীয় ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়। কেন্দ্রীয় ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত মোতাবেক হাসপাতালসমূহে সুষ্ঠু ও কার্যকর স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষ্যে অর্থ বিভাগ, স্বাস্থ্য সেবা বিভাগ ও রেলপথ মন্ত্রণালয়ের সমন্বয়ে এ ত্রিপক্ষীয় সভাটি অনুষ্ঠিত হয়।

ইতোমধ্যে চট্টগ্রাম রেলওয়ে হাসপাতাল ও বক্ষব্যাধি হাসপাতাল একত্রিত হয়ে ‘চট্টগ্রাম রেলওয়ে জেনারেল হাসপাতাল’ নামে স্বাস্থ্য সেবা বিভাগ ও রেলপথ মন্ত্রণালয়ের যৌথ ব্যবস্থাপনায় পরিচালিত হচ্ছে। সভায় যৌথ ব্যবস্থাপনায় পরিচালিত নতুন তিনটি হাসপাতাল সঠিকভাবে পরিচালনার উদ্দেশ্যে উপর্যুক্ত তিন বিভাগের করণীয় নির্ধারণে ১০০ দিনের একটি বিশেষ কর্মসূচী গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

বাংলাদেশ রেলওয়ের নিয়ন্ত্রণাধীন অন্যান্য হাসপাতালসমূহও পর্যায়ক্রমে যৌথ ব্যবস্থাপনায় পরিচালনার উদ্যোগ গ্রহণ করা হবে। এসব হাসপাতালে রেল কর্মচারী ও তাদের পোষ্যদের পাশাপাশি সাধারণ জনগণও স্বাস্থ্য সেবা গ্রহণ করতে পারবে।

সভায় অর্থ বিভাগের সচিব ড. মো: খায়েরুজ্জামান মজুমদার, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো: সাইদুর রহমান, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো: ফাহিমুল ইসলাম এবং বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো: আফজাল হোসেনসহ তিন মন্ত্রণালয়/বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে তাঁরা ঢাকা (কমলাপুর) রেলওয়ে স্টেশন ও ঢাকা রেলওয়ে হাসপাতাল পরিদর্শন করেন।

Rp / Rp

বাগেরহাটে বিআরডিবির দোকান দখল ও ভাড়াটিয়াকে উচ্ছেদের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

একশত বিশ কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করল হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ি

ফেনীর সিভিল সার্জন ডা. রুবাইয়াতকে ওএসডি করায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া 

সকল মহানগরসহ দেশের গ্রামীণ জনপদে খেলার মাঠের সুব্যবস্থাকরণ লক্ষ্যে সভা অনুষ্ঠিত

লালমনিরহাটে শিশু নন্দিনী হত্যা : দ্রুত বিচারের আশ্বাস ত্রাণমন্ত্রীর

শিবচরে শিক্ষার্থীদের স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী আয়োজন

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে - মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

ফুলবাড়ীতে মাদক বিরোধী র‌্যালী অনুষ্ঠিত

বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত

নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড

সংবাদপত্রের স্বাধীনতা ছাড়া স্বৈরাচারমুক্ত সমাজ কল্পনা করা যায় না

বাগেরহাটে ভাই হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন: জামায়াত নেতাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

বরগুনা-১ আসনের এমপি মহোদয়ের উদ্যোগে কাঁচা রাস্তার মাটির কাজ চলমান