ঢাকা শুক্রবার, ১৯ জুন, ২০২৬

কমিউনিটি-ভিত্তিক শিশু সুরক্ষা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত


সাভার প্রতিনিধি photo সাভার প্রতিনিধি
প্রকাশিত: ১৮-৮-২০২৫ বিকাল ৬:৫১

সাভার পৌরসভায় কমিউনিটি ভিত্তিক শিশু সুরক্ষা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। 
সোমবার (১৮ আগস্ট) সকালে সভার পৌরসভার সম্মেলন কক্ষে বেসরকারী উন্নয়ন সংস্থা রূপান্তর এর বাস্তবায়নে অনুষ্ঠিত হয়।
শিশু পাচার ও নানাভাবে যৌনতার শিকার শিশুদের সুরক্ষায়  বিষয়ে সভায় আলোচনা যোদের জন্মনিবন্ধন নাই তারা রাষ্ট্রের সকল সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হবে। তাই বাধ্যতামূলক সবাইকে জন্মনিবন্ধন করতে হবে। সেক্ষেত্রে কমিউনিটি-ভিত্তিক শিশু সুরক্ষা কমিটির সদস্যদের ভূমিকা রাখতে হবে। সভায় আলোচনা হয়  জন্মনিবন্ধন ছাড়া কোন শিশুকে (মেয়েদের ক্ষেত্রে ১৮ আর ছেলেদের ২১ বছরের পূর্বে) বিবাহ দেওয়া যাবে না। সেক্ষেত্রে হটলাইন নাম্বার ১০৯৮ ও ১০৯-এ কল করতে হবে। পাশাপাশি পৌরসভায় প্রশাসনকে জানাতে হবে। এরপর আলোচনা হয়  পৌরসভার ১নং ওয়ার্ড বেদেপল্লীতে বাল্যবিবাহ শিকার শিশু সংখ্যা বেশি। তাই বেদে কমিউনিটিতে জনসেচেতনতায় জন্য অভিভাবক সমন্বয়ে উঠান-বৈঠাক করতে হবে, বিদ্যালয়ের অভিভাবক সভায় আলোচনা করতে হবে। মসজিদের জুমার নামাজের খুদবার সময় আলোচনা করতে হবে। কমিউনিটিতে মাইকিং ও লিপলেট বিতরণের উদ্যোগগ্রহণ কেরতে হবে। সভায় আরো আলোচনা হয় আগামী ১লা সেপ্টেম্বর হতে টাইফয়েড এর টিকা দেওয়া হবে, সেক্ষেত্রে বেদেপল্লীসহ সকলকে সহযোগিতার আহ্বান করা হয়। শিশু পাচার ও যৌনতার শিকার শিশুদের সুরক্ষায় সচেতনতা সৃষ্টি ও সকলকে ভূমিকা রাখতে হবে। 
আন্তর্জাতিক দাতা সংস্থা দি ফ্রিডম ফান্ডের সহায়তায় উন্নয়ন সংগঠন রূপান্তর এই প্রকল্পের বাস্তবায়ন করছে। প্রকল্পটি ঢাকা জেলার সাভার উপজেলায় ধামসোনা, আশুলিয়া ইউনিয়ন এবং সাভার পৌরসভায় পরিচালিত হচ্ছে। 
শিশু সুরক্ষা কমিটির ত্রৈমাসিক সভা সভাপতির দায়িত্বে ছিলেন সাভার পৌরসভার মেডিকেল অফিসার ডাঃ কাজী আয়েশা সিদ্দীকা। কমিউনিটি ভিত্তিক শিশু সুরক্ষা কমিটির দায়িত্ব-কর্তব্য এবং প্রকল্পের কার্যক্রম নিয়ে সামগ্রিক বিষয়ে আলোচনা করেন উন্নয়ন সংস্থা রূপান্তরের জেলা সমন্বয়কারী মোঃ আতাবুর রহমান টিপু। এবং সার্বিক সহযোগিতায় ছিলেন ফিল্ড ফ্যাসিলিটেটর মোঃ শামসুল হক। 
এরপর সভার সভাপতি মেডিকেল অফিসার ডাঃ কাজী আয়েশা সিদ্দীকা বিগত সভার সিদ্ধান্ত সমূহ নিয়ে আলোচনার মধ্যদিয়ে সংযোজন বিয়োজন করেন। তিনি পরবর্তীতে সকলের মতামতের ভিত্তিতে আগামী কর্মপরিকল্পনা গ্রহণ করা সহ গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণ করেন।

Rp / Rp

বাগেরহাটে বিআরডিবির দোকান দখল ও ভাড়াটিয়াকে উচ্ছেদের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

একশত বিশ কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করল হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ি

ফেনীর সিভিল সার্জন ডা. রুবাইয়াতকে ওএসডি করায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া 

সকল মহানগরসহ দেশের গ্রামীণ জনপদে খেলার মাঠের সুব্যবস্থাকরণ লক্ষ্যে সভা অনুষ্ঠিত

লালমনিরহাটে শিশু নন্দিনী হত্যা : দ্রুত বিচারের আশ্বাস ত্রাণমন্ত্রীর

শিবচরে শিক্ষার্থীদের স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী আয়োজন

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে - মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

ফুলবাড়ীতে মাদক বিরোধী র‌্যালী অনুষ্ঠিত

বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত

নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড

সংবাদপত্রের স্বাধীনতা ছাড়া স্বৈরাচারমুক্ত সমাজ কল্পনা করা যায় না

বাগেরহাটে ভাই হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন: জামায়াত নেতাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

বরগুনা-১ আসনের এমপি মহোদয়ের উদ্যোগে কাঁচা রাস্তার মাটির কাজ চলমান