ঢাকা শুক্রবার, ১৯ জুন, ২০২৬

আনিসুর রহমান তালুকদারের নেতৃত্বে কালকিনিতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০-৮-২০২৫ দুপুর ৪:২৩

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আন্দোলন-সংগ্রাম,সাফল্যের গৌরবোজ্জ্বল ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ ২০ আগস্ট বুধবার মাদারীপুরের কালকিনি উপজেলায় বিশাল আনন্দ মিছিল করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। 

উপজেলা স্বেচ্ছাসেবক দলের প্রতিটা ইউনিটের যেমন উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড থেকে নেতাকর্মীরা জাতীয় পতাকা, দলীয় পতাকা সহ রংবেরঙের ব্যানার, ফেস্টুন প্লেকার্ড ও ধানের শীষের মুঠি নিয়ে বাদ্য যন্ত্রের তালে তালে নেচে-গেয়ে মিছিল নিয়ে শ্লোগান দিয়ে স্থানীয় পৌর ডাক বাংলো মাঠ  চত্বর সহ এর আশেপাশের রাস্তায় এসে সমবেত হয়।

পরে সেখান থেকে শুরু করে প্রধাণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে গিয়ে শেষ হয়। অনুষ্ঠানে জনাব শহিদুল ইসলাম (আহবায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল কালকিনি উপজেলা) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র কেন্দ্রীয় কমিটির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও মাদারীপুর-০৩ আসনের সম্ভাব্য বিএনপি প্রার্থী আনিসুর রহমান তালুকদার খোকন। এসময়ে আরো উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হোসেন,  উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুবুর রহমান মুন্সি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাজমুল হোসেন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।

এ সময় বক্তারা বলেন'অনেক ত্যাগের বিনিময়ে আমরা দেশকে স্বৈরাচারের হাত থেকে মুক্ত করেছি।আমরা দীর্ঘ সতের বছর আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিস্ট স্বৈরশাসক হাসিনা সরকারকে বিদায় করে গণতন্ত্র রক্ষা করেছি।আর যেন নতুন কোনো স্বৈরাচার এ দেশের দায়িত্ব না নিতে পারে সে ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে।দীর্ঘ প্রতীক্ষার পরে আগামী নির্বাচনে জনগণ ভোটকেন্দ্রে যাবে,তাদের ভোট যাকে খুশি তাকে দেবে এটাই আমাদের প্রত্যাশা।জনগণ যাদের ভোট দিবে তারাই আগামীতে ক্ষমতায় আসবে। দীর্ঘ ১৭ বছর দুর্দিনে দিনে যারা আমাদের দলের সাথে ছিল তাদের ভুলে গেলে চলবে না। আমাদের সজাগ থাকতে হবে কেউ যেন নির্বাচন বানচাল করতে না পারে।শেখ হাসিনা পালিয়ে গেছে,তার দোসররাও কিছু পালিয়ে গেছে।তবে আমরা লক্ষ্য করছি আওয়ামী লীগের কিছু দোসর দালাল এখন লেবাস পাল্টিয়ে বিএনপিতে এসে অপকর্ম করে যাচ্ছে।তাদের ব্যাপারে আমাদের সজাগ দৃষ্টি থাকতে হবে।তারা বিভিন্ন স্থানে চাঁদাবাজি,সন্ত্রাসী কার্যক্রম করছে। আমাদের সজাগ থাকতে হবে,এ সমস্ত দালালের দায় বিএনপি কখনোই নেবেনা'।

নেতাকর্মীদের মুহুর্মুহু শ্লোগান আর হাততালির মধ্যে আকাশে রংবেরঙের বেলুন উড়িয়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকীর এই আনন্দ মিছিলের মাধ্যমে স্বতঃস্ফূর্তভাবে প্রোগ্রাম সম্পন্ন হয়। 

Masum / Masum

বাগেরহাটে বিআরডিবির দোকান দখল ও ভাড়াটিয়াকে উচ্ছেদের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

একশত বিশ কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করল হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ি

ফেনীর সিভিল সার্জন ডা. রুবাইয়াতকে ওএসডি করায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া 

সকল মহানগরসহ দেশের গ্রামীণ জনপদে খেলার মাঠের সুব্যবস্থাকরণ লক্ষ্যে সভা অনুষ্ঠিত

লালমনিরহাটে শিশু নন্দিনী হত্যা : দ্রুত বিচারের আশ্বাস ত্রাণমন্ত্রীর

শিবচরে শিক্ষার্থীদের স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী আয়োজন

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে - মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

ফুলবাড়ীতে মাদক বিরোধী র‌্যালী অনুষ্ঠিত

বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত

নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড

সংবাদপত্রের স্বাধীনতা ছাড়া স্বৈরাচারমুক্ত সমাজ কল্পনা করা যায় না

বাগেরহাটে ভাই হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন: জামায়াত নেতাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

বরগুনা-১ আসনের এমপি মহোদয়ের উদ্যোগে কাঁচা রাস্তার মাটির কাজ চলমান