ঢাকা বৃহষ্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

অর্থনৈতিক সমৃদ্ধির নতুন সম্ভাবনা: লালমনিরহাটে চুঁইঝাল চাষ


জুবাইর আহমেদ খান রোহান, লালমনিরহাট photo জুবাইর আহমেদ খান রোহান, লালমনিরহাট
প্রকাশিত: ২১-৮-২০২৫ দুপুর ১১:২৫

লালমনিরহাট জেলা সদরের বড়বাড়ী ইউনিয়নের সাদেকনগর গ্রাম। নৈসর্গিক পরিবেশে ঘেরা এ গ্রামের প্রতিটি বাড়ীর সুপারি গাছে দেখা মিলবে মসলাজাতীয় গাছ চুঁইঝালের।আর এসব গাছ বিক্রয় করে বাড়তি আয় করছেন ওই গ্রামের মানুষেরা।

দিনে দিনে লালমনিরহাটে চুইঝাল গাছের চাষ বাড়ছে।মসলা জাতীয় এ উদ্ভিদ চাষে বাড়তি খরচ না থাকায় এটি চাষে ঝুঁকছেন লালমনিরহাটের অনেক চাষী। বাজারে এর চাহিদা থাকায় চাষিরা আর্থিকভাবে লাভবান হচ্ছেন। আবহাওয়া ও মাটি চাষের উপযোগী হওয়ায় লালমনিরহাটের পাঁচটি উপজেলায় ঔষধিগুণ সম্পন্ন চুইঝাল গাছ চাষ করছেন স্থানীয়রা। লতা জাতীয় পরজীবী এ উদ্ভিদটির চাহিদা দিনে দিনে বেড়ে যাওয়ায় জেলার বিভিন্ন উপজেলার ফলদ,বনজ ও সুপারি গাছে এর চাষ শুরু হয়েছে। এ গাছটি চাষে বাড়তি কোন জমির প্রয়োজন হয় না। করতে হয় না বিশেষ কোনো পরিচর্যা। পোকামাকড়ের আক্রমন ও রোগবালাই না থাকায় কোন বাড়তি খরচও নেই।এর শিকড় যত বাড়তে থাকে লতা ও কান্ড তত মোটা হতে থাকে। একটি চুই গাছ তিন বছর বয়স হলে পরিপক্ক ও বিক্রয় উপযোগী হয়।

লালমনিরহাট জেলা সদরের বড়বাড়ী ইউনিয়নের সাদেকনগর গ্রামের চুঁই চাষী আব্দুল জলিল জানান,আমি ১৫ বছর আগে আমার বসত বাড়ীর সুপারী গাছ ও আম গাছে চুঁই গাছ লাগিয়েছি।এতে বাড়তি কোন যত্ন নেই।পোকামাকড়েরও আক্রমণ নেই।এখন প্রতিটি গাছের মূল্য ১২ হাজার থেকে ২০ হাজার টাকায় বিক্রয় করছি।বাড়ী থেকেই বিভিন্ন জেলার ক্রেতারা এসে নিয়ে যায়।আমার এখনো শতাধিক চুঁই ঝাল গাছ রয়েছে। তাছাড়াও এই এলাকার প্রতিটি বাড়ীতেই এ গাছ রয়েছে।  আদিতমারী উপজেলার কান্তেশ্বরপড়া গ্রামের কৃষিবিদ বীরেন্দ্রনাথ রায় বলেন,অধিক লাভজনক এ গাছ চাষে মানুষজন কে উৎসাহ প্রদান করা হচ্ছে।যেহেতু এতে বাড়তি কোনো জমি দরকার হয়না।স্থানীয়দে প্রশিক্ষণ ও চারাগাছও দেয়া হচ্ছে।

প্রতি মন চুইগাছ ১০ থেকে ১৫ হাজার টাকা দরে বিক্রয় হচ্ছে।বাজারে এর চাহিদাও বেশ। বাড়ির অব্যবহৃত জায়গায় এটি রোপন করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন চাষীরা।

লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক  সাইখুল আরিফিন বলেন, জেলা কৃষি বিভাগ লাভজনক এ উদ্ভিদটি চাষে কৃষকদের উৎসাহ, প্রশিক্ষণ প্রদান ও পরামর্শ দিচ্ছেন।

কৃষিবিভাগের হিসেব মতে, লালমনিরহাট জেলায় ৪৭০ বিঘা জমিতে ২৬হাজার চুঁইঝাল গাছ রয়েছে।

Rp / Rp

বাগেরহাটে স্বাস্থ্য অধিকার ফোরামের বার্ষিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত

মহাদেবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

রাজশাহীতে সকলের জন্য স্কাউটিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বাগেনহাটে বর্ণাঢ্য আয়োজনে আইনগত সহায়তা দিবস পালিত

বাগেরহাটে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাগেরহাট হাসপাতাল থেকে গুরুতর আহত রোগীকে  'নরমাল' সার্টিফিকেট দেওয়ার প্রতিবাদ সংবাদ সম্মেলন

কৃষকের ভাগ্য বদলাতেই শহীদ জিয়া খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন— পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

মহাদেবপুরে ৩ দিনব্যাপী বইমেলা পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে সমাপ্ত

১৬ বছর পর পুনরায় সম্প্রচার শুরু করতে যাচ্ছে চ্যানেল ওয়ান

২৮শে এপ্রিল আসলাম চৌধুরীর মামলার চূড়ান্ত শুনানি রায়ের দিকে তাকিয়ে চট্টগ্রাম ও দেশবাসী

কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৯,৯৭০ পিস ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য জব্দ

বাগেরহাটে প্রান্তিক নারীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

পা দিয়েই স্বপ্ন লেখা আরিফা—তার পাশে দাঁড়ালেন ত্রাণ মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু