কোন একদিন পালকির স্থান হবে জাদুঘরে
”উহুমনা উহুমনা এবং আল্লাহ বল, সামনে চল” শব্দে এক সময় মূখরিত হতো গ্রাম বাংলা। বেহারারা বর-কনে পালকিতে ধারণ করে এবং কনের বাড়ির প্রত্যেক ঘরের সামনে গিয়ে সন্মানী পাওয়ার জন্য বিভিন্ন ধরণের গান গাইতেন। মান না দিলে সারিগানের মাধ্যমে মিষ্টি সূরে অপমানও করতেন। যার ফলে ঘরের সামনে আসা মাত্রই দাদা-দাদি, চাচা-চাচি টাকা বা সন্মানী নিয়ে রেডি থাকতেন।
বরের বাড়িতে কনেকে নিয়ে আসার বিভিন্ন ধরণের আনুষ্ঠানিকতা নিয়ে মহিলাদের ভিড় পড়ে যেতো। সে সময় বিয়ের কথা উঠলেই পালকির কথা উঠতো আগে। অনেক সময় মেয়ের বাবা বায়না ধরতেন- আমার মেয়েকে তুলতে হলে জোড়া পালকি লাগবে। বর্ষাও মৌসুমে পালকি নৌকার ব্যবহার হতো। বিভিন্ন কারুকাজে তৈরী করা হতো নৌকা। পালকি নৌকায়ই সানাই বাজানো হতো। সানাইয়ের সূর সবাইকে মাতিয়ে তুলতো। আধুনিক এবং যান্ত্রিক সভ্যতার এ যুগে ওই সুর এখন আর নেই। আমাদের মাঝ থেকে হারিয়ে গেছে ময়ূরপঙ্খি পালকি। আধুনিকতার ছোঁয়ায় পালকি ছেড়ে মানুষ এখন দ্রুতগামি দামি গাড়িতে নানা রকমের ফুল দিয়ে সানাই বাজিয়ে বর- কনের বাহন হিসাবে ব্যবহার হচ্ছে।
এ বিষয়ে শিক্ষাবিদ ছফের আলী বলেন, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পালকি আমাদের গ্রামীন সংস্কৃতির একটি অংশ। পালকি হয়তো আজ আমাদের দেশ থেকে বিলুপ্ত। আমাদের গ্রামীন সংস্কৃতির ইতিহাস থেকে হয়তো পালকি কোনদিন হারাবেনা। ইদানিং দেখা যাচ্ছে সিনেমা নাটকে পালকির ব্যবহার। নাটক সিনেমাতেও হয়তো এক সময় পালকি নিয়ে অভিনয় করা হবে না। তখন হয়তো পালকি নামক যানটি রাখা হবে জাদুঘরে। আমাদের পরবর্তী প্রজন্মের কাছে যখন এই পালকি নিয়ে দাদা- দাদি, নানা- নানিরা গল্প করবে তখন ভবির্ষ্যৎ প্রজন্ম আমাদের সন্মানরা বলবে পালকি কী? এইটা দেখতে কেমন? পালকি দিয়ে কী হয়? এমন অনেক অপ্রস্তুত প্রশ্নের সম্মুখীন হব আমরা।
Rp / Rp
একশত বিশ কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করল হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ি
ফেনীর সিভিল সার্জন ডা. রুবাইয়াতকে ওএসডি করায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া
সকল মহানগরসহ দেশের গ্রামীণ জনপদে খেলার মাঠের সুব্যবস্থাকরণ লক্ষ্যে সভা অনুষ্ঠিত
লালমনিরহাটে শিশু নন্দিনী হত্যা : দ্রুত বিচারের আশ্বাস ত্রাণমন্ত্রীর
শিবচরে শিক্ষার্থীদের স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী আয়োজন
বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে - মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী
ফুলবাড়ীতে মাদক বিরোধী র্যালী অনুষ্ঠিত
বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত
নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড
সংবাদপত্রের স্বাধীনতা ছাড়া স্বৈরাচারমুক্ত সমাজ কল্পনা করা যায় না
বাগেরহাটে ভাই হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন: জামায়াত নেতাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ
বরগুনা-১ আসনের এমপি মহোদয়ের উদ্যোগে কাঁচা রাস্তার মাটির কাজ চলমান