ঢাকা বুধবার, ১ এপ্রিল, ২০২৬

মাদারীপুরে গরু চোর ধরতে অভিযোগ দিলেও ব্যবস্থা নেয়নি পুলিশ, পরামর্শ বিজ্ঞ-আদালতে মামলা করার


মাদারীপুর প্রতিনিধি :মোঃ সাহাদাত হোসেন photo মাদারীপুর প্রতিনিধি :মোঃ সাহাদাত হোসেন
প্রকাশিত: ১-২-২০২৪ বিকাল ৬:২২
মাদারীপুরের কালকিনিতে গরু চুরির ঘটনায় অভিযোগ হলেও পুলিশের ভূমিকা রহস্যজনক বলে অভিযোগ উঠেছে । অভিযোগের সপ্তাহ পেরিয়ে গেলেও  কোন তদন্তকারী কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়নি। অন্যদিকে ভুক্তভোগীরা গরু চুরির ঘটনায় সম্পৃক্ততার প্রমাণ সংগ্রহ করে দিলেও তাদের বিরুদ্ধে নেয়া হয়নি কোন ব্যবস্থা। সেবা না পেয়ে পুলিশের দিক  থেকে মুখ ফিরিয়ে নিয়ে আদালতের দ্বারস্থ হন এক ভুক্তভোগী। বৃহস্পতিবার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগ দিলে অভিযোগ আমল নিয়ে জেলা গোয়েন্দা পুলিশকে তদন্তের নির্দেশ দেন আদালত।
জানা যায়, মাদারীপুরের কালকিনি উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের  ক্রোকিরচর গ্রামের আলমগীর বেপারীর (৫৫) গোয়াল ঘর থেকে. ৪ টি গরু চুরি হয় ১৬ জানুয়ারি রাতে। এ  ঘটনায় ওইদিন বিকেলে কালকিনি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী আলমগীর  বেপারী। অন্যদিকে ২২ জানুয়ারি রাতে কয়ারিয়া ইউনিয়নের চর আলিমাবাদ গ্রামের বিউটি  বেগমের(৫০) একটি গাভীন গাই চুরি হয়। সে ঘটনায়ও একটি লিখিত অভিযোগ দায়ের করেন বিউটি বেগম। ঘটনার সপ্তাহ পেরিয়ে গেলেও দুটি ঘটনার বিষয়ে পুলিশ কোন পদক্ষেপ  নেয়নি। বারবার তাগিদ দেয়া হলেও ঘটনাস্থলে যায়নি পুলিশ। এমনকি কোন তদন্তকারী কর্মকর্তাকেও দায়িত্ব  দেয়া হয়নি। থানায় গিয়ে কোন সঠিক উত্তর না পেলেও বারবার যান ভুক্তভোগীরা। পুলিশের দায়সারা উত্তরে নিরাশ ভুক্তভোগীরা।ঘটনা দুটির বিষয়ে পুলিশের নিরবতা ভাবিয়ে তুলছে তাদের। নানা প্রশ্নের জালে ভুক্তভোগীরা। তারা আদৌও কোন সমাধান পাবেন কিনা পুলিশের তরফ থেকে সে বিষয়েও সন্দিহান হয়ে পড়েন তারা। কোন উপায়ান্তর না পেয়ে নিজের উদ্যোগে গরু চুরির সাথে  সম্পৃক্ততার আলামত খুজে দেন পুলিশের হাতে। তবুও পুলিশ নিরব। পুলিশের এ নিরবতার কারন খুজে পাচ্ছেন না তারা। কেন যেন পুলিশের ভূমিকা রহস্যজনক। চোর ধরতে পুলিশের অনিহার ছাপ স্পষ্ট হতে থাকে। পরে পুলিশ থেকে মুখ ফিরিয়ে নিয়ে বৃহস্পতিবার মাদারীপুর বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে ৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন বিউটি বেগম। তার অভিযোগ আমলে নিয়ে বিচারক সাজিদ উল চৌধুরী জেলা গোয়েন্দা পুলিশকে তদন্তের নির্দেশ দেন। 
এ বিষয়ে আলমগীর বেপারী বলেন, তার চারটি গরু চুরি হওয়ায় লিখিত অভিযোগ দেয়া হয় থানায়।  কোন এস আই কে অভিযোগ তদন্ত করতে পাঠানো হয়নি। এমনকি কোন সদুত্তরও দেয় না পুলিশ। পুলিশের কোন স্বার্থ না থাকলে পুলিশ চুপচাপ কেন? এত অনিহা কেন? সঠিক সমাধান ও দোষীদের বিচারের দাবি জানান তিনি।
বিউটি বেগম বলেন, গরু চুরি হয়েছে। লিখিত অভিযোগও দিয়েছেন তিনি। পুলিশের নানা অজুহাত ও প্রশ্নের উত্তর খুজতে গিয়ে সন্দেহ ভাজন কয়েকজনের চুরির সাথে  সম্পৃক্ততার আলামত,মোবাইল  কল লিস্টও পুলিশকে দেয়া হয়েছে। তবুও তারা নিরব। তাদের নিরবতার কারন জানেননা তিনি। কোন স্বার্থ না   থাকলে পুলিশ চুপচাপ কেন? । কোন সমাধান না পেয়ে ৭ জনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন তিনি।
বাদী পক্ষের আইনজীবি মোহাম্মদ সোহেল রানা বলেন, আদলতে মামলা অভিযোগ দায়ের করা হলে বিজ্ঞ আদালত অভিযোগ আমলে নিয়ে ডিবি পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন। 
এ বিষয়ে মাদারীপুরের পুলিশ সুপার মাসুদ আলম বলেন, পুলিশের দায়িত্বে অবহেলার কোন সুযোগ নেই। কেউ অবহেলা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
 

Masum / Admin

মহাদেবপুরে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

বরগুনা জেলা পরিষদের প্রশাসক হলেন মো:নজরুল ইসলাম মোল্লা

শিবচরে অভিযানে ২৮ ব্যারেল জ্বালানি তেল উদ্ধার

দিনাজপুরে অবৈধভাবে মজুদ ১৬৭১ লিটার ডিজেল জব্দ 

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর আত্মহত্যার চেষ্টা

রামপালে বর্ণবৈষম্য বিলোপ দিবস পালিত

সীমান্তে ১৫ বিজিবির বিশেষ অভিযান: ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

পাম্পে জ্বালানি তৈল না পেয়ে ম্যানেজারকে ট্রাক চাপায় হত্যার অভিযোগ চালকের বিরুদ্ধে 

নোয়াখালীতে নিখোঁজের দুদিন পর ডোবায় ইটভাটা শ্রমিকের লাশ

জনাকীর্ন সংবাদ সম্মেলনে অভিযোগ মোড়েলগঞ্জে বিএনপি নেতা কর্মীদের নামে হয়রানি মূলক মামলা

মানিকগঞ্জের সেরা ওসি সাটুরিয়ার নজরুল ইসলাম

শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতিতে উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ

বাস চালকের ভুলের কারণে ঝড়ে গেল দু'টি প্রাণ,আহত-৭