মোড়েলগঞ্জে বাগেরহাট-৪ আসন বাতিলের প্রতিবাদে অবরোধ করেছেন সর্বদলীয় সম্মিলিত কমিটি
বাগেরহাট-৪ সংসদীয় আসন বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে এবং আসনটি পূর্ণ বহালের দাবিতে মোরেলগঞ্জে আজ রবিবার (২৪ আগস্ট) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সর্বদলীয় সম্মিলিত কমিটির উদ্যোগে অবরোধ কর্মসূচি পালিত হয়েছে।অবরোধ কর্মসূচিতে অংশ নেন এলাকার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। তারা অভিযোগ করেন, বাগেরহাট-৪ আসন বাতিলের সিদ্ধান্ত জনবিচ্ছিন্ন ও অগণতান্ত্রিক। আসনটি বহাল না রাখা হলে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে তা প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা। আন্দোলনে নেতৃত্ব দেন বাগেরহাট-৪ আসনের গণমানুষের নেতা অধ্যক্ষ আব্দুল আলিম। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল, উপজেলা জামায়াতের আমির মাওলানা শাহাদাত হোসেন, নায়েবে আমির মাস্টার মনিরুজ্জামান, পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, জামায়াতের পৌর আমির মাস্টার রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা আল আমিন হোসাইন, সাবেক পৌর বিএনপির সদস্য সচিব অধ্যক্ষ জাহাঙ্গীর আল আজাদ, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আবু সালেহ এবং বারইখালী জামায়াতের আমির মুহিবুল্লাহ রফিক প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, “বাগেরহাট-৪ আসন আমাদের অস্তিত্বের প্রতীক। এটিকে মুছে ফেলা মানে আমাদের কণ্ঠরোধ করা। আমরা তা মেনে নেব না।
Rp / Rp
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন
বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
রামপাল উপজেলা নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩
মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী
মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন
৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত