তুরাগতীরে দেশের বৃহত্তম জুমার জামাত আজ
গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে আম বয়ানের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হয়েছে আজ (শুক্রবার)। ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হবে দেশের সর্ববৃহৎ জুমার জামাত।
দুপুর দেড়টায় কাকরাইলের মুরুব্বি মাওলানা জোবায়ের দেশের বৃহত্তম জুমার নামাজে ইমামতি করবেন।ইজতেমার প্রথম পর্বের মিডিয়া সমন্বয়ক মো. হাবিবুল্লাহ রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন।
ইজতেমায় চলছে পবিত্র কোরআন-হাদিসের আলোকে বয়ান। দেশ-বিদেশের লাখ লাখ মুসল্লির উপস্থিতিতে ইবাদত-বন্দেগি, জিকির-আসকার আর আল্লাহু আকবার ধ্বনিতে মুখর টঙ্গীর তুরাগ নদের তীরের বিশ্ব ইজতেমা ময়দান।
এদিকে বৃহত্তম জুমার এ নামাজে অংশ নিতে তাবলীগের মুসুল্লি ছাড়াও গাজীপুর ও আশপাশের জেলা থেকে বৃহস্পতিবার রাতেই ইজতেমা ময়দানে মুসল্লিরা অবস্থান নিয়েছেন। এছাড়া আজ (শুক্রবার) অনেক মুসুল্লি ভোর থেকেই টঙ্গীর উদ্দেশে রওনা হয়েছেন। জুমার নামাজ শুরুর আগ পর্যন্ত এই জামাতে অংশ নিতে মুসল্লিরা আসতে থাকেন।
এছাড়া পরিবহন সংকটে অনেকেই জুমার নামাজে অংশ নিতে পায়ে হেঁটে রওনা দিয়েছেন। ১৬০ একরের পুরো ইজতেমা ময়দান ছাপিয়ে কামারপাড়া, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ আশপাশের অলি-গলিতেও জুমার নামাজে অংশ নেবেন মুসুল্লিরা।
অবসর প্রাপ্ত সরকারি কর্মকর্তা মফিজ মণ্ডল ময়মনসিংহের পাগলা থানার নিগুয়ারী এলাকা থেকে ইজতেমার জুমার জামাতে অংশ নিতে আসেন। তিনি বলেন, আমার এলাকার জামাত গতকাল বৃহস্পতিবার ইজতেমা ময়দানে আসে। আজ আমি দেশের বৃহত্তম জুমার নামাজে অংশ নেব। নামাজ শেষে জামাতের সঙ্গে সাক্ষাৎ করব এবং আখেরি মোনাজাত পর্যন্ত তাদের সঙ্গে থাকার ইচ্ছা আছে।
কিশোরগঞ্জের হোসেনপুরের মমিনুল ইসলাম বলেন, আমরা চার বন্ধু ইজতেমার জুমার নামাজে অংশ নেব। দেশের এত বড় জামাতে শরিক হওয়া অবশ্যই ভাগ্যের ব্যাপার।
Admin / Admin
এমপি মহোদয়ের উদ্যোগে তালতলীর মৌরভী গ্রামে কাঠের পুল নির্মাণ কাজ সম্পন্ন
এমপি মহোদয়ের উদ্যোগে তালতলী উপজেলায় বিভিন্ন কাঁচা রাস্তার মাটির কাজ সম্পন্ন
নোয়াখালীতে টিন কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, আটক-১
আ'লীগ নেতাকে গ্রেপ্তার করায় ওসি'র উপর ক্ষেপে যাওয়া বিএনপি'র নেতার শাস্তি দাবি
জলাতঙ্ক আক্রান্ত গরু জবাই : সাটুরিয়ায় ২ কিলোমিটার এলাকায় গবাদিপশুর জরুরি টিকাদান শুরু
বাগেরহাটে সংবাদ সম্মেলন: পৈতৃক জমি দখল ও হুমকির মুখে এক অসহায় পরিবার
মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন প্রোগ্রামের পুরস্কার বিতরণ
মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্পের উদ্বোধন
বাগেরহাট প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত
বিরামপুরে খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন
আমার ছেলের হত্যার বিচার চাই: মায়ের আকুতি, লালমনিরহাটে মানববন্ধন
দেউলী বাজারে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক র্যালি ও ক্যাম্পেইন অনুষ্ঠিত