ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

লালমনিরহাট নেসকো অফিস ঘেরাও: প্রিপেইড মিটার স্থাপন না করার দাবি গ্রাহকদের


জুবাইর আহমেদ খান রোহান, লালমনিরহাট photo জুবাইর আহমেদ খান রোহান, লালমনিরহাট
প্রকাশিত: ২৫-৮-২০২৫ বিকাল ৭:৫৭

লালমনিরহাটে বিদ্যুতের পোস্টপেইড মিটারের পরিবর্তে প্রিপেইড মিটার বসানোকে কেন্দ্র করে গ্রাহকদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। নানা অভিযোগ তুলে সোমবার দুপুরে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) লালমনিরহাট কার্যালয় ঘেরাও করেন সেবাগ্রহীতারা।

চলতি বছরের জুলাই থেকে নেসকো লালমনিরহাট এলাকায় প্রিপেইড মিটার স্থাপন শুরু করে। ইতিমধ্যে প্রায় ৫ হাজার ২০০ গ্রাহক এই নতুন সংযোগ নিয়েছেন। কিন্তু সংযোগ পাওয়ার পর থেকেই বাড়ছে অভিযোগের পাহাড়।

গ্রাহকদের অভিযোগ, প্রিপেইড মিটার সার্বক্ষণিক বিদ্যুৎ টেনে নেয়। ফলে প্রয়োজনীয় কাজ না করলেও বেশি বিল গুনতে হচ্ছে। এ ছাড়া রিচার্জ প্রক্রিয়া জটিল হওয়ায় ভোগান্তিতে পড়ছেন অনেকে।

অভিযোগকারীদের দাবি, তাদের আপত্তি থাকা সত্ত্বেও জোরপূর্বক সংযোগ দেওয়া হয়েছে। সমস্যার কথা বারবার জানালেও কর্তৃপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। এর প্রতিবাদে নেসকো কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেন ক্ষুব্ধ গ্রাহকরা। পরিস্থিতি উত্তপ্ত হলে আইনশৃঙ্খলা বাহিনী হস্তক্ষেপ করে।

পরে নেসকো কর্তৃপক্ষ অভিযোগ সমাধানের আশ্বাস দিলেও ভুক্তভোগীদের দাবি—প্রিপেইড মিটার ব্যবহারে প্রশিক্ষণ জরুরি। নাহলে এ ভোগান্তি কমবে না।

এ বিষয়ে নেসকো লালমনিরহাটের নির্বাহী প্রকৌশলী মাহমুদুর রহমান বলেন, “সরকারের নির্দেশনা অনুযায়ী প্রিপেইড মিটার স্থাপন করা হচ্ছে। গ্রাহকদের অভিযোগ আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব।”

বর্তমানে লালমনিরহাটে নেসকোর আওতায় ৪০ হাজারের বেশি গ্রাহক রয়েছেন। এর মধ্যে প্রায় ৭০ শতাংশ নিয়মিত বিল পরিশোধ করেন। তবে নতুন প্রিপেইড ব্যবস্থায় এই সমস্যার সমাধান কতটা সম্ভব হবে, সেটিই এখন প্রশ্ন গ্রাহকদের মনে।

Ahad Hossain / Ahad Hossain

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা