লালমনিরহাটে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের নিয়ে ছাত্রশিবিরের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন আয়োজন
লালমনিরহাট সরকারি কলেজে অনার্স প্রথম বর্ষের (২০২৪-২৫) শিক্ষার্থীদের নিয়ে নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সরকারি কলেজ শাখার আয়োজনে মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে কলেজের হলরুমে এ আয়োজন হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ছাত্রশিবিরের সভাপতি আশরাফুল আলম সালিহিন এবং সঞ্চালনা করেন রাশেদুল ইসলাম লিজু। প্রধান অতিথি ছিলেন ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় মানবসম্পদ ব্যবস্থাপনা সম্পাদক সাইদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মহানগর ছাত্রশিবিরের সভাপতি নুরুল হুদা, লালমনিরহাট জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট আবু তাহের ও লালমনিরহাট-৩ আসনের জামায়াতের সংসদ সদস্য প্রার্থী হারুনু অর রশিদ।
বক্তারা বলেন, মনোযোগী অধ্যয়ন ও কঠোর পরিশ্রমের মাধ্যমেই একজন শিক্ষার্থী নিজেকে মেধাবী হিসেবে গড়ে তুলতে পারে। সঠিক বন্ধু নির্বাচন, সুপরিকল্পিত জীবনযাপন ও বড় স্বপ্ন দেখার মধ্য দিয়েই আগামীর ক্যারিয়ার গঠন সহজ হয়। তারা শিক্ষার্থীদের বিসিএসসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতেও বিশেষ মনোযোগী হওয়ার আহ্বান জানান।
অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, ইসলামী ছাত্রশিবিরের প্রদত্ত ক্যারিয়ার গাইডলাইন অনুসরণ করলে তাদের ভবিষ্যৎ পথচলা আরও সুন্দর ও সহজ হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি বরকত উল্লাহ, অফিস বিষয়ক সম্পাদক মুহসিন আল-কারিম, সরকারি কলেজ শাখা সভাপতি নাসির উদ্দিনসহ সংগঠনের অন্যান্য নেতা-কর্মী ও শিক্ষার্থীরা।
Rp / Rp
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন
বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
রামপাল উপজেলা নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩
মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী
মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন
৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা
Link Copied