ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

লালমনিরহাটে ৯০ হাজার টাকা ও ধারালো চাকুসহ ৪ ছিনতাইকারী গ্রেফতার


জুবাইর আহমেদ খান রোহান, লালমনিরহাট photo জুবাইর আহমেদ খান রোহান, লালমনিরহাট
প্রকাশিত: ২৮-৮-২০২৫ বিকাল ৭:৪৬

লালমনিরহাটে পুলিশের বিশেষ অভিযানে চার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ভিকটিমের ছিনতাই হওয়া ৯০ হাজার টাকা ও ছিনতাই কাজে ব্যবহৃত একটি ধারালো চাকু উদ্ধার করা হয়।

জানা যায়, গত বুধবার (২৭ আগস্ট ২০২৫) রাতে লালমনিরহাট সদর থানার পুলিশের একটি দল বড়বাড়ী ইউনিয়নের বড়বাড়ী গরুর হাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। 

এসময় ছিনতাইকারীরা ভিকটিমের কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে তাদেরকে হাতেনাতে আটক করে।

গ্রেফতারকৃতরা হলেন— ১। মোঃ সোহাগ হোসেন ওরফে বুদে (৩৫) ২। মোঃ রতন (৩২) ৩। মোঃ আমিনুল ইসলাম (৩৫) ৪। মোঃ মোস্তাফিজার রহমান (৪৩)

অভিযানে নেতৃত্ব দেন লালমনিরহাট সদর থানার পুলিশ কর্মকর্তারা। এ বিষয়ে লালমনিরহাট জেলা পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম জানান, “মাদকের পাশাপাশি ছিনতাই ও চাঁদাবাজি দমনে পুলিশ সর্বদা সজাগ রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

Masum / Masum

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা