ধানমন্ডিতে দস্যুতার ঘটনায় আলামতসহ তিনজন গ্রেফতার
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ধানমন্ডি থানা পুলিশ ধানমন্ডি থানাধীন ব্রিক ওয়াক্স ডেভেলপমেন্ট লিমিটেড কোম্পানির অফিসে সংঘটিত দস্যুতার ঘটনায় আলামতসহ তিনজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো: মো. ইয়াছিন আরাফাত (২৪), মো. রাজীব হাওলাদার (২৩), এবং মো. রায়হান (২১)।
ধানমন্ডি থানা সূত্রে জানা যায়, গত ২৩ আগস্ট ২০২৫ সকাল ১০:৪৫ টার দিকে চারজন দুর্বৃত্ত ব্রিক ওয়াক্স ডেভেলপমেন্ট লিমিটেডের অফিসে প্রবেশ করে। তারা ধারালো চাপাতি ব্যবহার করে অফিসের ম্যানেজারকে জিম্মি করে বেঁধে ফেলে এবং তার কাছ থেকে মানিব্যাগ, মোবাইল ফোন ও একটি বাইসাইকেল ছিনিয়ে নেয়। এরপর তারা অফিসের ম্যানেজারকে সারাদিন চেয়ারের সাথে বাঁধা অবস্থায় মারধর করে এবং আরও টাকার জন্য হুমকি-ধমকি দিতে থাকে।
পরের দিন, কোম্পানির চেয়ারম্যান মাসুদকে ঘটনাস্থলে পাঠানো হলে দুর্বৃত্তরা তাকেও চাপাতি দিয়ে আঘাত করে আহত করে। তারা চেয়ারম্যানের কাছে ৫০ লাখ টাকা দাবি করে। চেয়ারম্যান ৫০ হাজার টাকা দেওয়ার প্রস্তাব দিলে আসামিরা সেই টাকা নিয়ে ভুক্তভোগীদের ছেড়ে দেয়। এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে ধানমন্ডি থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।
মামলা রুজুর পর, গত ২৯ আগস্ট ধানমন্ডি মডেল থানার একটি চৌকস টিম সিসিটিভি ফুটেজ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় জিগাতলা এলাকায় অভিযান পরিচালনা করে। এই অভিযানে মামলার সাথে জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত বাইসাইকেল, ২৪ হাজার টাকা, চাপাতি বহনে ব্যবহৃত একটি কালো ব্যাগ এবং ঘটনার দিন আসামিদের পরিহিত দুটি শার্ট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Rp / Rp
বাগেরহাটে বিআরডিবির দোকান দখল ও ভাড়াটিয়াকে উচ্ছেদের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
একশত বিশ কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করল হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ি
ফেনীর সিভিল সার্জন ডা. রুবাইয়াতকে ওএসডি করায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া
সকল মহানগরসহ দেশের গ্রামীণ জনপদে খেলার মাঠের সুব্যবস্থাকরণ লক্ষ্যে সভা অনুষ্ঠিত
লালমনিরহাটে শিশু নন্দিনী হত্যা : দ্রুত বিচারের আশ্বাস ত্রাণমন্ত্রীর
শিবচরে শিক্ষার্থীদের স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী আয়োজন
বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে - মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী
ফুলবাড়ীতে মাদক বিরোধী র্যালী অনুষ্ঠিত
বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত
নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড
সংবাদপত্রের স্বাধীনতা ছাড়া স্বৈরাচারমুক্ত সমাজ কল্পনা করা যায় না
বাগেরহাটে ভাই হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন: জামায়াত নেতাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ