ঢাকা মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

দেশজুড়ে অভিযান: নিষিদ্ধ পলিথিন জব্দ, কারখানা সিলগালা ও জরিমানা


আলী আহসান রবি photo আলী আহসান রবি
প্রকাশিত: ১-৯-২০২৫ দুপুর ১০:৪২

গতকাল রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় একযোগে মোবাইল কোর্ট ও এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়েছে। রাজধানীর বসিলা এলাকায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাবরীনা রহমানের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এ সময় রাস্তা দখল করে উন্মুক্তভাবে নির্মাণ সামগ্রী রাখার দায়ে এক প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং বেশ কয়েকটি ভবন মালিক ও ঠিকাদারকে সতর্ক করা হয়।

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী ফেনী, সিরাজগঞ্জ, কিশোরগঞ্জ, ঝিনাইদহ, নারায়ণগঞ্জ ও ঢাকা মহানগরের চকবাজার, ইমামগঞ্জ ও সোয়ারীঘাট এলাকায় পলিথিন বিরোধী ৭টি মোবাইল কোর্ট পরিচালনা করে ১৫টি মামলায় ৬২ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং ২৭৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। এছাড়া ৩টি পলিথিন কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে সিলগালা করা হয়। ইমামগঞ্জ এলাকায় রেকি কার্যক্রম চালানো হলেও সেখানে পলিথিন উৎপাদন বা বিক্রয়ের প্রমাণ মেলেনি। এ সময় বাজার, সুপারশপ ও দোকান মালিকদের সতর্ক করা হয় এবং লিফলেট বিতরণ করা হয়।

শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা অনুসারে কিশোরগঞ্জ, ফেনী, ঝিনাইদহ, সুনামগঞ্জ ও রাজবাড়ীতে ৬টি মোবাইল কোর্টে ১৭টি মামলায় ২৪ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয় এবং ২২টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। কয়েকজন চালককে সতর্কতামূলক বার্তাও প্রদান করা হয়।

চিকিৎসা বর্জ্য বিধিমালা, ২০০৮ অনুযায়ী ফেনীতে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযানে এক প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দিয়ে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং কয়েকজন মালিককে সতর্ক করা হয়।

এছাড়া গাজীপুর জেলার টঙ্গীতে পরিবেশগত ছাড়পত্র ও ইটিপি ছাড়া পরিচালিত ৪টি অবৈধ কারখানার বিরুদ্ধে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে তাদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়। পরিবেশ অধিদপ্তরের এসব অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

Rp / Rp

ভূমি  মন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর সঙ্গে  বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা– নারিতা – ঢাকা রুট পুনরায় চালু করা বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ অগ্রাঅধিকার

ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৪র্থ  সভা অনুষ্ঠিত, দলীয় প্রভাবমুক্ত ফ্যামিলি কার্ড বাস্তবায়নের নির্দেশ অর্থমন্ত্রীর

অযৌক্তিক অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি -- প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলী প্রক্রিয়ায় বড় সংস্কার -- প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ 

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

বাংলাদেশী জাতীয়তাবাদ ও প্রাতিষ্ঠানিক গণতন্ত্রের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান : স্থানীয় সরকার মন্ত্রী

জাতীয় যুব উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা ২০২৫ বাস্তবায়নে ঢাকা বিভাগীয় পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত

নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ করা আমাদের সকলের দায়িত্ব - সমাজকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’ বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: স্থানীয় সরকার মন্ত্রী

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে --- মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী 

'শ্রেষ্ঠ কৃষক পুরস্কার' চালুর উদ্যোগ নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী

কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী