সংঘর্ষে নিহত আনোয়ার, বিচারের দাবিতে এক ঘন্টা মহাসড়ক অবরোধ
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় তুচ্ছ ঘটনায় সংঘর্ষে আহত যুবক আনোয়ার হোসেনে(৩৫) মৃত্যু। বিচার দাবিতে লাশ নিয়ে মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয়রা।
রোববার(৩১ আগস্ট) দুপুরে লালমনিরহাট বুড়িমারী মহাসড়কে হাতীবান্ধা মেডিকেল মোড়ে অবরোধ করে বিচার দাবি করেন স্থানীয়রা।
মৃত আনোয়ার হোসেন উপজেলার সিংগিমারী এলাকার অহেদ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বাড়ির পাশের একটা ইউক্যালিপ্টাস গাছ কাটাকে কেন্দ্র করে গত ১৭ আগস্ট প্রতিবেশী শহিদুল ইসলামের সাথে বিবাদ হয় আনোয়ার হোসেনের। এতে প্রতিপক্ষের আঘাতে গুরুতর আহত হন আনোয়ার হোসেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধিন আনোয়ার হোসেনকে রোববার সকালে মৃত ঘোষনা করেন চিকিৎসকরা।
এ ঘটনায় ওই দিনই নিহতের পরিবার থেকে হামলাকারী ৪জনের বিরুদ্ধে হাতীবান্ধা থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় ওই দিন রাতেই প্রধান অভিযুক্ত শহিদুল ইসলামসহ দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে গ্রেপ্তারকৃতরা আদালত থেকে জামিনে মুক্তি পান।
রোববার দুপুরে মৃত আনোয়ারের লাশ এলাকায় পৌছলে বিক্ষুব্ধ স্থানীয়রা লাশ নিয়ে বিচার দাবিতে হাতীবান্ধা মেডিকেল মোড়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এ সময় দীর্ঘ এক ঘন্টা মহাসড়ক অবরোধ করায় শত শত যানবাহন আটকা পড়ে। লালমনিরহাট সহকারী পুলিশ সুপার (বি সার্কেল) জয়ন্ত কুমার ঘটনাস্থলে গিয়ে ন্যায় বিচারের আশ্বাস্থ করলে মহাসড়ক ছেড়ে দেন অবরোধকারীরা।
হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন্নবী বলেন, হামলার ঘটনায় ওই দিন তাৎক্ষনিক মামলা নিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকীদেরও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। সেই মামলা এখন হত্যা মামলা হিসেবে নেয়া হবে।
Rp / Rp
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন
বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
রামপাল উপজেলা নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩
মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী
মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন
৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা
Link Copied