ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে লালমনিরহাটে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


জুবাইর আহমেদ খান রোহান, লালমনিরহাট photo জুবাইর আহমেদ খান রোহান, লালমনিরহাট
প্রকাশিত: ১-৯-২০২৫ বিকাল ৭:৩৭

সারা দেশের মতো লালমনিরহাটেও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে ।

সোমবার বিকেলে লালমনিরহাট রেলওয়ে জাতীয়তাবাদী শ্রমিক দল কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে এক বর্ণাঢ্য আনন্দ র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিশন মোড় চত্বরে গিয়ে শেষ হয়।
আলোচনা সভায় জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম, সহ-সভাপতি রোকন উদ্দিন বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হকসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি এবং সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়। জেলা কালেক্টরেট মাঠে আয়োজন করা হয় ফ্রি চক্ষু সেবা ক্যাম্পের। এছাড়াও গাছের চারা বিতরণ ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হয়।আয়োজকরা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি যেভাবে জনগণের পাশে আছে, আগামী দিনেও তেমনি ভূমিকা রেখে যাবে।

Ahad Hossain / Ahad Hossain

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা