ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

বন্ধুদের সঙ্গে গোসলে নেমে তিস্তার পানিতে নিখোঁজ তরুণ


জুবাইর আহমেদ খান রোহান, লালমনিরহাট photo জুবাইর আহমেদ খান রোহান, লালমনিরহাট
প্রকাশিত: ২-৯-২০২৫ রাত ৯:৪
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় তিস্তা নদীতে গোসল করতে গিয়ে মেহেদি হাসান মুহিদ (২৮) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। তিনি উপজেলার কাশীরাম গ্রামের হেলাল উদ্দিনের ছেলে।
 
জানা গেছে, মঙ্গলবার দুপুরে মুহিদ তার তিন বন্ধুর সঙ্গে তিস্তা নদীর বিনবিনিয়া ঘাট এলাকায় গোসল করতে যান। একপর্যায়ে হঠাৎ নদীর গভীর পানিতে পড়ে গেলে মুহিদের বন্ধুরা তীরে উঠতে সক্ষম হলেও মুহিদ পানির স্রোতে তলিয়ে যান। অনেক খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে তিন বন্ধু চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে আসেন।
 
স্থানীয়রা জানান, মুহিদ সম্প্রতি চীনের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে অনার্স কোর্স সম্পন্ন করে দেশে ফিরেছেন। কিছুদিন আগে তিনি বাড়িতে ফেরেন। মুহিদ তার তিন বন্ধুর সঙ্গে তিস্তা নদীর বিনবিনিয়া ঘাট এলাকায় গোসল করতে গিয়ে নদীর গভীর পানিতে তলিয়ে যায়। ঘটনার খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় দুই ঘণ্টাব্যাপী উদ্ধার অভিযান চালায়। তবে মুহিদকে খুঁজে পায়নি।
 
এ বিষয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, ঘটনার পর আমরা সম্ভাব্য এলাকাগুলোতে খোঁজাখুঁজি করেছি। কিন্তু মুহিদের কোনো সন্ধান মেলেনি। রংপুর থেকে ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। তারা পৌঁছালে আবারও উদ্ধার অভিযান চালানো হবে।

Ahad Hossain / Ahad Hossain

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা