ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

লালমনিরহাটে দুলুর পক্ষ থেকে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ


জুবাইর আহমেদ খান রোহান, লালমনিরহাট photo জুবাইর আহমেদ খান রোহান, লালমনিরহাট
প্রকাশিত: ৩-৯-২০২৫ দুপুর ২:২৯
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমনিরহাটে নানা কর্মসূচি পালন করা হচ্ছে। এর অংশ হিসেবে জেলা বিএনপির সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর পক্ষ থেকে জেলার বিভিন্ন স্থানে প্রায় ৪৫০ পরিবারের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।
 
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (৩ সেপ্টেম্বর ২০২৫) লালমনিরহাট শহরের নিউ কলোনি হাফিজিয়া মাদ্রাসায় শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষক দল লালমনিরহাট জেলা শাখার সভাপতি নুরুন্নবী মোস্তফা। বিশেষ অতিথি ছিলেন কৃষক দল লালমনিরহাট সদর উপজেলার সদস্য সচিব সারোয়ারুল আলম লিংকন। এছাড়াও উপস্থিত ছিলেন দৈনিক গণজাগরণ জাতীয় পত্রিকার রংপুর বিভাগীয় প্রতিনিধি মো. সাদেকুল ইসলাম ও মাদরাসার সভাপতি আলহাজ্ব শাহ আলম।
 
বক্তারা বলেন, অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর নির্দেশে ও তাঁর পক্ষ থেকে এই বৃক্ষ বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং নতুন প্রজন্মকে প্রকৃতিপ্রেমী হিসেবে গড়ে তুলতেই বিএনপির এই উদ্যোগ। এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Rp / Rp

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা