জয়পুরহাট সীমান্তে ভারতে পাচারের সময় কষ্টি পাথরের প্রাচীন মূর্তি সহ গ্রেফতার-২
র্যাব প্রতিষ্ঠার পর থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে । জঙ্গি,সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ভেজাল পণ্য, ছিনতাইকারী, প্রতারক, হত্যা এবং ধর্ষণ মামলার আসামি সহ সকল অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায়-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা জয়পুরহাট সদর উপজেলার বিষ্ণুপুর এলাকায় অভিযান চালিয়ে ভারতে পাচারের সময় কষ্টি পাথরের একটি মুল্যবান প্রাচীন মূর্তি উদ্ধার সহ ২ জনকে গ্রেফতার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো পাঁচবিবি উপজেলার হাজিপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে হেলাল হোসেন (২৯) ও রামন গরের আব্দুল লতিফের ছেলে নাজমুল হুদা (৪২)।
গতকাল বুধবার বেলা সাড়ে ১১ টায় জয়পুরহাট র্যাব ক্যা¤প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। র্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামিরা কষ্টি পাথরের প্রাচীন মূর্তি অবৈধ ভাবে সংগ্রহ করে সীমান্তবর্তী এলাকা দিয়ে পার্শ্ববর্তী দেশ ভারতে পাচার করার চেষ্টা চালাচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার দিবাগত রাতে বিষ্ণুপুর এলাকায় অভিযান চালায়। এ সময় হেলাল ও নাজমুলের কাছ থেকে কষ্টিপাথরের মুল্যবান একটি প্রাচীন মূর্তি উদ্ধার সহ তাদেরকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, গ্রেফতারকৃত হেলাল এবং নাজমুল দুজনেই কষ্টি পাথরের মূল্যবান প্রাচীন মূর্তি পাচারকারী। তারা কালো পাথরের (কষ্টিপাথর) প্রাচীন মূর্তি দেশের বিভিন্ন এলাকা থেকে অবৈধ ভাবে সংগ্রহ করতঃ এবং সীমান্তবর্তী এলাকা দিয়ে তা পার্শ্ববর্তী দেশ ভারতে পাচার করতো। গ্রেফতারকৃতদেরকে জয়পুরহাট সদর থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
Rp / Rp
একশত বিশ কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করল হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ি
ফেনীর সিভিল সার্জন ডা. রুবাইয়াতকে ওএসডি করায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া
সকল মহানগরসহ দেশের গ্রামীণ জনপদে খেলার মাঠের সুব্যবস্থাকরণ লক্ষ্যে সভা অনুষ্ঠিত
লালমনিরহাটে শিশু নন্দিনী হত্যা : দ্রুত বিচারের আশ্বাস ত্রাণমন্ত্রীর
শিবচরে শিক্ষার্থীদের স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী আয়োজন
বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে - মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী
ফুলবাড়ীতে মাদক বিরোধী র্যালী অনুষ্ঠিত
বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত
নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড
সংবাদপত্রের স্বাধীনতা ছাড়া স্বৈরাচারমুক্ত সমাজ কল্পনা করা যায় না
বাগেরহাটে ভাই হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন: জামায়াত নেতাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ
বরগুনা-১ আসনের এমপি মহোদয়ের উদ্যোগে কাঁচা রাস্তার মাটির কাজ চলমান