জয়পুরহাটে হত্যা মামলায় হাজতে থাকা শিক্ষক বরখাস্ত
হত্যা মামলায় হাজতে থাকা জয়পুরহাটের আক্কেলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রহিম স্বাধীন মাষ্টারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা ও হত্যা চেষ্টার দুটি মামলায় হাজতে থাকায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি এ সিদ্ধান্ত নেন। গত সোমবার ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মোমিন স্বাক্ষরিত চিঠিতে আব্দুর রহিমকে সাময়িক বরখাস্ত করা হয়। সাময়িক বরখাস্ত হওয়া শিক্ষক আব্দুর রহিম ওরফে স্বাধীন মাষ্টার আক্কেলপুর পুরাতন বাজারের মৃত আছির উদ্দিনের ছেলে। তিনি আক্কেলপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি।
সাময়িক বরখাস্তের চিঠিতে বলা হয়েছে, আব্দুর রহিম স্বাধীনের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় একটি হত্যা মামলা ও আরেকটি হত্যা চেষ্টার মামলা থাকায় গত ২১ আগস্ট পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। বর্তমানে তিনি জেল হাজতে রয়েছেন। এ ঘটনায় বিদ্যালয় ম্যানেজিং কমিটি গত ২৬ আগস্ট এক সভায় সিদ্ধান্ত নিয়ে ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়।
এ ব্যাপারে আক্কেলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মোমিন জানান, ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত মোতাবেক তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ বিষয়ে উর্ধতন সকল দপ্তর এবং সংশ্লিষ্ট সকলকে পত্র প্রেরণ করা হয়েছে।
Rp / Rp
একশত বিশ কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করল হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ি
ফেনীর সিভিল সার্জন ডা. রুবাইয়াতকে ওএসডি করায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া
সকল মহানগরসহ দেশের গ্রামীণ জনপদে খেলার মাঠের সুব্যবস্থাকরণ লক্ষ্যে সভা অনুষ্ঠিত
লালমনিরহাটে শিশু নন্দিনী হত্যা : দ্রুত বিচারের আশ্বাস ত্রাণমন্ত্রীর
শিবচরে শিক্ষার্থীদের স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী আয়োজন
বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে - মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী
ফুলবাড়ীতে মাদক বিরোধী র্যালী অনুষ্ঠিত
বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত
নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড
সংবাদপত্রের স্বাধীনতা ছাড়া স্বৈরাচারমুক্ত সমাজ কল্পনা করা যায় না
বাগেরহাটে ভাই হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন: জামায়াত নেতাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ
বরগুনা-১ আসনের এমপি মহোদয়ের উদ্যোগে কাঁচা রাস্তার মাটির কাজ চলমান