বিএনপি'র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা
বাংলাদেশ জাতীয়বাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে বাগেরহাটের মোরেলগঞ্জে পালিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীর বিভিন্ন কর্মসূচি।
প্রতিষ্ঠাবার্ষিকীর শেষ দিনে, ৩ সেপ্টেম্বর (বুধবার) নব্বই রাশি বাসস্ট্যান্ড থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি বের হয়ে পৌর পার্ক সংলগ্ন কাপুড়িয়া পট্টি মেইন সড়কে গিয়ে শেষ হয়। র্যালি শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
আপরদিকে গত ১ সেপ্টেম্বর দলীয় কার্যালয় জাতীয় ও দলীয় পতাকা পতাকা উত্তোলন কেক কাটা ও আলোচনাসভা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।
তিন দিনব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকীর উপজেলায় অনুষ্ঠিত
সভায় মূল্যবান বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ বিএম ওবায়দুল ইসলাম। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ,জেলা আহ্বায়ক কমিটির সদস্য কাজী খায়রুজ্জামান শিপন, জেলা বিএনপির সদস্য হাদিউজ্জামান হিরো, উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ মেহেদী হাসান ইয়াদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন এবং উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এফ এম শামীম আহসানসহ
মোরেলগঞ্জ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়র নেতাকর্মী।
আলোচনায় বক্তারা বলেন, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে বিএনপি দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও উন্নয়নের পক্ষে কাজ করে যাচ্ছে।
নেতৃবৃন্দ বলেন, “বিএনপি যদি আগামী নির্বাচনে ক্ষমতায় আসে, তাহলে দেশে ব্যাপক উন্নয়ন সাধিত হবে। সকলকে ঐক্যবদ্ধ থেকে আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে হবে।” শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করেন এবং দলীয় ঐক্যের ওপর জোর দেন। তারা বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বিএনপির হাতকে শক্তিশালী করে শহীদ জিয়ার আদর্শে গড়া দলকেআর ও সুসংগঠিত করে তার স্বপ্ন বাস্তবায়ন করতে হবে।”
Masum / Masum
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন
বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
রামপাল উপজেলা নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩
মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী
মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন
৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত