ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

বাসচাপায় শিক্ষার্থীর মৃত্যু, নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন


জুবাইর আহমেদ খান রোহান, লালমনিরহাট photo জুবাইর আহমেদ খান রোহান, লালমনিরহাট
প্রকাশিত: ৪-৯-২০২৫ দুপুর ৩:১৪
লালমনিরহাটের হাতীবান্ধায় বাসচাপায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ইসমানের মৃত্যুর ঘটনার প্রতিবাদে এবং নিরাপদ সড়কের দাবিতে বুড়িমারী মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে নর্থল্যান্ড পরিবারের উদ্যোগে বুড়িমারী মহাসড়কে ৭ দফা দাবী নিয়ে মাঠে নামে স্থানীয়রা। 
 
স্থানীয় সূত্র জানায়, বুধবার সন্ধ্যায় উপজেলার দিঘীরহাট এলাকায় স্কুল শেষে খেলাধুলা করে বাড়ি ফেরার পথে সাইকেল চালাচ্ছিল ইসমান। এসময় দ্রুতগামী একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হঠাৎ এ মৃত্যুর ঘটনায় এলাকায় নেমে আসে শোকের ছায়া। ক্ষোভে ফেটে পড়ে সহপাঠী ও স্থানীয়রা। তারা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে দুর্ঘটনার প্রতিবাদ জানায়।
এরই ঘটনার জেরে বৃহস্পতিবার সকালে হাজারো শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ স্থানীয় সাধারণ মানুষ বুড়িমারী মহাসড়কে মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন। আশপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও সেখানে উপস্থিত ছিলেন।
 
মানববন্ধনে বক্তারা বলেন, বুড়িমারী মহাসড়কে প্রতিনিয়ত বড় বড় দুর্ঘটনা ঘটছে। সাধারণ মানুষ বেপরোয়া যানের কাছে জীবন দিচ্ছে। প্রশাসনের নজরদারির অভাব ও বেহাল সড়কের কারণে দুর্ঘটনা দিন দিন বাড়ছে। আমাদের শিশুদের আর মৃত্যু নয়, নিরাপদ সড়ক আমাদের অধিকার। ইসমানের মৃত্যু যেন শেষ মৃত্যু হয়। 
 
 মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে।
এসময় নিহত শিক্ষার্থীর পরিবারকে আর্থিক সহায়তা প্রদান, মহাসড়ক চার লেনে উন্নীতকরণ, দুর্ঘটনাপ্রবণ স্থানে স্পিড ব্রেকার ও জেব্রা ক্রসিং স্থাপনসহ নিরাপদ সড়ক নিশ্চিতের লক্ষ্যে সাত দফা দাবি উপস্থাপন করা হয়।
পরে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মানববন্ধনে অংশগ্রহণকারীদের দাবিগুলো দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন।
 
 
এ ঘটনায় এলাকায় এখনো শোক বিরাজ করছে। শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের একটাই দাবি—অবিলম্বে নিরাপদ সড়ক বাস্তবায়ন।

Rp / Rp

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা