কুলাঘাট চেকপোস্টে বিজিবির বিশেষ অভিযানে ১৩৭ বোতল ইস্কাফ সিরাপ ও মোটরসাইকেল জব্দ
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কুলাঘাট চেকপোস্টে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে এ অভিযানে ১৩৭ বোতল ইস্কাফ সিরাপ ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি সদস্যরা চেকপোস্টে তল্লাশি চালান। এ সময় সন্দেহভাজন একটি মোটরসাইকেল থামানোর নির্দেশ দিলে চালক ও পিছনের যাত্রী (যিনি রোগী সেজেছিলেন) মোটরসাইকেল ফেলে পালিয়ে যান। পরে মোটরসাইকেলের তেলের ট্যাংকসহ বিভিন্ন স্থানে লুকানো অবস্থায় সিরাপগুলো উদ্ধার করা হয়।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, উদ্ধারকৃত মাদকের বাজারমূল্য ৫৪ হাজার ৮০০ টাকা এবং জব্দকৃত মোটরসাইকেলের মূল্য আনুমানিক ১ লাখ ৮০ হাজার টাকা। সর্বমোট জব্দকৃত মালামালের বাজারমূল্য দাঁড়ায় ২ লাখ ৩৪ হাজার ৮০০ টাকা।
লালমনিরহাট ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, “দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। মাদক পাচার রোধে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।”
তিনি আরও জানান, স্থানীয় জনগণের সহযোগিতা মাদকবিরোধী কার্যক্রমে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কেউ মাদক সংক্রান্ত তথ্য দিলে তার পরিচয় গোপন রাখা হবে।
বিজিবির এ অভিযানে সদস্যদের সাহসিকতা ও কৌশল প্রশংসিত হয়েছে। এটি মাদকমুক্ত বাংলাদেশ গড়ার পথে একটি অগ্রণী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
Rp / Rp
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন
বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
রামপাল উপজেলা নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩
মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী
মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন
৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা
Link Copied