ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

লালমনিরহাটের আলোচিত রায়ফুল হত্যা মামলার প্রধান আসামী রাজধানীতে আটক


জুবাইর আহমেদ খান রোহান, লালমনিরহাট photo জুবাইর আহমেদ খান রোহান, লালমনিরহাট
প্রকাশিত: ১১-৯-২০২৫ দুপুর ১:৪৮
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আলোচিত অটোরিক্সা চালক রায়ফুল ইসলাম ওরফে পিস্তল হত্যা মামলার প্রধান আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব। র‌্যাব-১৩ ও র‌্যাব-০৪ এর যৌথ অভিযানে ঢাকা মহানগর ক্যান্টনমেন্ট থানা এলাকা থেকে তাকে আটক করা হয়।
 
র‌্যাব জানায়, নিহত রায়ফুল ইসলাম হাতীবান্ধার ভেলাগুড়ি ইউনিয়নের বাসিন্দা ও পেশায় একজন অটোরিক্সা চালক। গত ২০ আগস্ট (২০২৫) সকাল ১১টার দিকে হাতীবান্ধার জামবাড়ি পাড়ার সতী নদীর তীরে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে হাতীবান্ধা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-৫৫/৩৬১, তারিখ ২০/০৮/২০২৫, ধারা-৩০২/৩৭৯/৩৪)।
 
ঘটনার পর থেকে আসামিদের গ্রেফতারে তৎপর হয় র‌্যাব। গোপন তথ্যের ভিত্তিতে দীর্ঘ গোয়েন্দা নজরদারির পর অবশেষে ১০ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৩টার দিকে ঢাকার ক্যান্টনমেন্ট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মামলার প্রধান আসামী মো. মাহফুজার রহমান মামুন (৪২), পিতা- মো. আইয়ুব আলী, সাং-উত্তর দলগ্রাম, থানা-কালিগঞ্জ, জেলা-লালমনিরহাটকে গ্রেফতার করা হয়।
 
র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
 
উল্লেখ্য, রায়ফুল হত্যাকাণ্ড এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছিল এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ব্যাপক আলোচিত হয়েছিল।

Rp / Rp

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা