প্রেমের টানে বাংলাদেশে, প্রতারণার শিকার হয়ে দেশে ফিরল ভারতীয় তরুণী
প্রেমের টানে কাঁটাতারের বেড়া পেরিয়ে বাংলাদেশে আসা ভারতীয় তরুণী রিয়া মনি (ডাকনাম রিংকি) শেষ পর্যন্ত প্রতারণার শিকার হয়েছেন। সাত দিন বাংলাদেশে অবস্থানের পর শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দরে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে তাঁকে ভারতের হাতে হস্তান্তর করা হয়।
রিয়া মনির বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার মালবাজার থানার করাইবাড়ি গ্রামে। তিনি ময়নাগুড়ি কলেজের বিএ অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী। দেড় বছর আগে ফেসবুকে লালমনিরহাটের পাটগ্রাম পৌর এলাকার থানাপাড়ার যুবক রবির (২৫) সঙ্গে তাঁর পরিচয় হয়। সেখান থেকে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক।
গত ৬ সেপ্টেম্বর প্রেমিক রবির সহায়তায় দালালদের মাধ্যমে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করেন রিয়া। তবে দেশে ঢোকার পরপরই রবি তাকে এড়িয়ে যান এবং বিয়েতে অস্বীকৃতি জানান। নিরুপায় হয়ে তরুণী আত্মীয়স্বজনের বাড়িতে আশ্রয় নেন।
রিয়া মনি সাংবাদিকদের বলেন, “রবির সঙ্গে দেড় বছরের সম্পর্ক। সে আমাকে বাংলাদেশে আসতে প্রলুব্ধ করে, কিন্তু পরে বিয়ে না করে আমাকে ফেলে চলে যায়। আমাকে প্রেমের ফাঁদে ফেলে পাচারের জন্যই এখানে আনা হয়েছিল। আমি প্রশাসনের কাছে ন্যায়বিচার চাই।”
পাটগ্রাম থানার উপপরিদর্শক শাহাজাহান জানান, “উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় তরুণীকে বিএসএফের কাছে ফেরত দেওয়া হয়েছে।”
Ahad Hossain / Ahad Hossain
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন
বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
রামপাল উপজেলা নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩
মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী
মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন
৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা
Link Copied