পল্লী উন্নয়ন জোরদারে জাইকা-বিআরডিবি মতবিনিময় সভা অনুষ্ঠিত
তৃণমূল পর্যায়ে পল্লী উন্নয়ন কার্যক্রমকে আরো গতিশীল করার উদ্দেশ্যে আন্তর্জাতিক অভিজ্ঞতা বিনিময় ও সহযোগিতার অংশ হিসেবে গত ১১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) ও Japan International Cooperation Agency (JICA) এর মধ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিআরডিবি'র মহাপরিচালক ও সরকারের অতিরিক্ত সচিব সরদার মো: কেরামত আলী এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় JICA প্রতিনিধি দলের নেতৃত্ব প্রদান করেন মি. তাকেশি ইকেদা।
সভায় মি. ইকেদা জানান যে, জাইকার একটি প্রতিনিধি দল গত ২৫-২৬ আগস্ট ২০২৫ তারিখে বিআরডিবি কর্তৃক সফলভাবে বাস্তবায়িত 'গাইবান্ধা সমন্বিত দারিদ্র্য দূরীকরণ প্রকল্প'-এর আওতায় গাইবান্ধা জেলার বিভিন্ন উপজেলায় গঠিত One Palli One Product: পণ্যভিত্তিক জীবিকায়ন পল্লী পরিদর্শন করেছে। তিনি গাইবান্ধায় চলমান OPOP কার্যক্রমের ভূয়শী প্রশংসা করেন এবং উক্ত কার্যক্রমের প্রসারে জাপানিজ ভলান্টিয়ার প্রেরণের প্রস্তাব করেন।
বিআরডিবি'র মহাপরিচালক সরদার মো: কেরামত আলী ভলান্টিয়ার প্রেরণের প্রস্তাবকে স্বাগত জানান। তিনি জাপানের বিখ্যাত One Village One Product (OVOP) এর অনুসরণে এবং গাইবান্ধার অভিজ্ঞতার আলোকে One Palli One Product (OPOP) প্রসারে বিআরডিবি'র উদ্যোগের বিষয়টি তুলে ধরে জানান যে, এ বিষয়ে একটি প্রকল্প অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনে বিবেচনাধীন রয়েছে। এক্ষেত্রে জাপানের অভিজ্ঞতা ও সহযোগিতা OPOP প্রসারে কার্যকর ভূমিকা পালন করবে।
সরদার মো: কেরামত আলী বলেন যে, জাপানের কিয়োটো বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বার্ড, বিআরডিবি ও জাইকা কর্তৃক উদ্ভাবিত বিখ্যাত 'লিংক মডেল' বিআরডিবি'র আওতায় "অংশীদারিত্বমূলক পল্লী উন্নয়ন প্রকল্প (পিআরডিপি)"-এর মাধ্যমে পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে JICA-এর সহায়তায় বাস্তবায়িত পিআরডিপি প্রকল্পের ৪র্থ পর্যায়ের কার্যক্রম শীঘ্রই শুরু করা হবে। তিনি উল্লেখ করেন যে, লিংক মডেলের মাধ্যমে পল্লী উন্নয়নে জন-অংশগ্রহণ, চাহিদাভিত্তিক পরিকল্পিত উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতার পাশাপাশি সমন্বিত ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও সেবা প্রদান নিশ্চিত হয়।
এছাড়াও তিনি তৃণমূল পর্যায়ে বিস্তৃত বিআরডিবি'র সুফলভোগীদের পণ্য বিপণনে JICA এর সহায়তায় প্রতিষ্ঠিত কারুপল্লীর উন্নয়নে বিআরডিবি কর্তৃক সংস্কার কার্যক্রমের বিষয়টি সভায় তুলে ধরেন। তিনি বিআরডিবি-জাইকার এই দীর্ঘ সম্পর্ক পুনরুজ্জীবিত ও আরো সুসংহত করার অভিপ্রায় ব্যক্ত করেন।
জাইকা প্রতিনিধি মি. ইকেদা বাংলাদেশে পল্লী উন্নয়নে বিআরডিবি'র কার্যক্রমের প্রশংসা করেন ও ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণে যৌথভাবে কাজ করার বিষয়ে আলোকপাত করেন। একই সাথে পল্লী উন্নয়নে জাপান-বাংলাদেশ তথ্য বিনিময় এবং পল্লী উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন সংশ্লিষ্ট কার্যক্রমে বিআরডিবি'র কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নে দেশে-বিদেশে উন্নত প্রশিক্ষণের উদ্যোগ গ্রহণের বিষয়ে সভায় গুরুত্বারোপ করা হয়। জাপান-বাংলাদেশের সহযোগিতা দেশের পল্লী উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করবে মর্মে মি, ইকেদা আশা প্রকাশ করেন।
সভায় অন্যান্যের মধ্যে জাইকা বাংলাদেশ অফিসের ব্যবস্থাপক, বিআরডিবি'র পরিচালক, যুগ্মপরিচালকসহ উর্দ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
Rp / Rp
ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে -- প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি অবস্থায় প্রবাসীদের কল্যাণ নিশ্চিতকল্পে ঈদের ছুটিতেও চালু থাকছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ
উত্তর সিটির কেন্দ্রীয় ঈদ জামাতে স্বাচ্ছন্দ্যে ঈদের নামাজ আদায়ের সব ধরনের ব্যবস্থা রাখা হচ্ছে — ডিএনসিসি প্রশাসক মো: শফিকুল ইসলাম খান
ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা — গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন
ইরান-ইসরাইল যুদ্ধে সৌদি আরবে ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত প্রবাসী বাংলাদেশী কর্মীর মৃত্যুতে প্রবাসী কল্যাণ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সিনিয়র সচিবের শোক প্রকাশ
১০ বছর বয়সী মাদ্রাসা-পড়ুয়া শিশু ধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা মানুষের জন্য ফাউন্ডেশনের
নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ -- ড. খলিলুর রহমান
জনস্বাস্থ্য উন্নয়নে সহায়ক অধ্যাদেশগুলোকে দ্রুত আইনে রূপান্তরের আহ্বান
দ্রুত শুরু হবে ঢাকা-সিলেট ও সিলেট-চট্টগ্রাম ৬ লেনের কাজ -- সিলেটে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী
আবদুল্লাহপুর এ্যাডগ্রেড বিআরটি প্রকল্পের অংশের জরুরি সংস্কার কাজ পর্যবেক্ষণ করলেন -- সেতু সচিব; দ্রুত কাজ শেষের তাগিদ
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিমানবন্দর পরিদর্শন
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ