ঢাকা ওয়াসায় স্বৈরাচারের দোসররা ধরা ছোয়ার বাইরে
ঢাকা ওয়াসার সাবেক এমডি তাকসীম এ খানের পক্ষে শুদ্ধতার সাফায় আন্দোলন, নিজের আত্মীয়দের দিয়ে ঠিকাদারী ব্যবসা পরিচালনা সহ ফ্যাসিবাদী সরকারের পতনের পর অনেকেই বিএনপি ও জামায়াতের সাইনবোর্ড ব্যবহার করে ওয়াসার রাজনীতির মাঠ দখলের পায়তারা করছেন বলে জানা যায়।
সূত্র মতে ২০২৩ সালের ১২ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত সহস্রাধিক কর্মকর্তা-কর্মচারী ওয়াসা ভবনের সামনে দাঁড়িয়ে মানববন্ধনে অংশ নেন। তাদের হাতে ছিল বিভিন্ন লেখা সংবলিত ফেস্টুন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা 'জয়বাংলা জয় বঙ্গবন্ধু', 'হলুদ সাংবাদিক সাবধান সাবধান'সহ নানা স্লোগান দেন।
কারণ, ওয়াসার সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসীম এ খানের
'যুক্তরাষ্ট্রে ১৪ টি বাড়ি আছে মর্মে যে কোন একটি পত্রিকাতে সংবাদ প্রকাশ হয়। তাই সে সংবাদ প্রকাশের প্রতিবাদে সাবেক ব্যবস্থাপনা পরিচালক তাকসীম এ খানের পক্ষে মিথ্যা ও বিভ্রান্তিমূলক সংবাদ প্রচার হয়েছে মর্মে তারা ঐ আন্দোলন করেন। আন্দোলনকারীদের দাবি ছিল 'ঢাকা ওয়াসার সফলতা ও তাদের আত্মত্যাগকে বিকৃত করা হচ্ছে এবং সেগুলো বন্ধ করার আহ্বান জানিয়েছিল তারা। তারা আরো দাবি করেন, ঢাকা ওয়াসা দুর্নীতিগ্রস্ত নয়। এমনকি ওয়াসার ওপর তথ্যসন্ত্রাসের বিরুদ্ধে আমরা সবাই একে অন্যের পরিপূরক। যে সাংবাদিক বিরোধী আন্দোলনে ওয়াসার কর্মকর্তা-কর্মচারীদের সাথে একাধিক ঠিকাদার ও যোগ দিয়েছিলেন।
অনুসন্ধানে আরও জানা যায়,, ঢাকা ওয়াসার একাধিক তত্ত্বাবধায়ক প্রকৌশলী ঠিকাদারী ব্যবসার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ছিলেন। যে বিষয়ে একাধিক পত্রিকাতে ও সংবাদ প্রকাশ করা হয়েছে। আর এদের অধিকাংশই সুবিধাবাদী আওয়ামীলীগের সদস্য ছিলেন, যারা বর্তমানে বিএনপি ও জামায়াতের পরিচয় বহন করার চেষ্টা করে চলেছেন। তাছাড়াও ২০২৪ সালের নির্বাচনে বেশ কয়েকজন কর্মকর্তা তাদের ফেসবুক প্রোফাইলে নৌকার পক্ষে ভোট প্রার্থনা সহ রাতের ভোটে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
সরকারি চাকরির পাশাপাশি ঠিকাদারী ব্যবসার সাথে জড়িত থাকার ব্যাপারে তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল মজিদের মুঠোফোন যোগাযোগ করলে তিনি 'দৈনিক সবুজ বাংলাদেশ কে বলেন, আমার স্ত্রী শারমিন জাহানের বিরুদ্ধে ঠিকাদারি ব্যবসার কথাটা মিথ্যা। তিনি আরো বলেন, অন্য একজনের লাইসেন্সের নামের স্থানে আমার স্ত্রীর নাম বসিয়ে দিয়ে তারা আমাকে হয়রানির চেষ্টা করছে। এমন উত্তরের জবাবে তার নিকট জানতে চাইলাম আপনি তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিয়েছেন কি,না। তিনি সরাসরি উত্তর দিলেন এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়নি।
ঢাকা ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল মজিদের স্ত্রীর নামে ঠিকাদারি ব্যবসার ব্যাপারে সেখানকার বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মু: রাশেদুজ্জামান, উপ-বিভাগীয় প্রকৌশলী রাজিব আহমেদ ও শ্রম ও কল্যাণ বিভাগের উপ-সচিব নুরুজ্জামান মিয়াজিসহ ৩ জনের সমন্বয়ে ২০২৫ সালের ১৯ মার্চ একটি তদন্ত কমিটি গঠন করা হয় এবং ১০ কার্য দিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়।
তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল মজিদের স্ত্রীর ঠিকাদারী ব্যবসার অভিযোগে তদন্ত কমিটির শ্রম ও কল্যাণ শাখার উপ-সচিব মো: নুরুজ্জামান মিয়াজীর মুঠোফোনে যোগাযোগ করলে তিনি 'দৈনিক সরেজমিন কে বলেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল মজিদ স্যার আমার চেয়ে সিনিয়র হওয়ার কারণে আমি এ কমিটিতে আর নাই।
তদন্ত কমিটির অন্যতম সদস্য বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মু: রাশেদুজ্জামানের মুঠোফোনে যোগাযোগের মাধ্যমে প্রতিবেদনের ব্যাপারে জানতে চাইলে তিনি 'দৈনিক সরেজমিন 'কে বলেন, ১০ কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দেয়ার কথা থাকলেও এ ব্যাপারে এখনো কোনো প্রতিবেদন জমা দেয়া হয় নাই। প্রতিবেদন না দেয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, ঢাকা ওয়াসার পাবলিক রিলেশন অফিসার (পিআরও)মোঃ আব্দুল কাদের সাহেব সঠিক তথ্য দিতে পারবেন।
তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল মজিদের স্ত্রীর ঠিকাদারী ব্যবসার তদন্ত ও প্রতিবেদনের ব্যাপারে জানতে ঢাকা ওয়াসার পাবলিক রিলেশন অফিসার (পিআরও)মোঃ আব্দুল কাদেরের মুঠোফোনে যোগাযোগ করলে তিনি 'দৈনিক সরেজমিন 'কে বলেন, এগুলো অনেক পুরাতন খবর। পুনরায় জানতে চাইলাম এ ব্যাপারে কোন প্রতিবেদন হয়েছে কি,না? উত্তরে জানালেন আগামীকাল দেখে বলতে পারব।
Rp / Rp
ভূমি মন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সৌজন্য সাক্ষাৎ
ঢাকা– নারিতা – ঢাকা রুট পুনরায় চালু করা বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ অগ্রাঅধিকার
ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৪র্থ সভা অনুষ্ঠিত, দলীয় প্রভাবমুক্ত ফ্যামিলি কার্ড বাস্তবায়নের নির্দেশ অর্থমন্ত্রীর
অযৌক্তিক অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি -- প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলী প্রক্রিয়ায় বড় সংস্কার -- প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
বাংলাদেশী জাতীয়তাবাদ ও প্রাতিষ্ঠানিক গণতন্ত্রের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান : স্থানীয় সরকার মন্ত্রী
জাতীয় যুব উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা ২০২৫ বাস্তবায়নে ঢাকা বিভাগীয় পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত
নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ করা আমাদের সকলের দায়িত্ব - সমাজকল্যাণ মন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’ বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: স্থানীয় সরকার মন্ত্রী
গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে --- মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী
'শ্রেষ্ঠ কৃষক পুরস্কার' চালুর উদ্যোগ নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী