ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

লালমনিরহাট-রংপুরে পৃথক অভিযানে ৩৩ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৬


জুবাইর আহমেদ খান রোহান, লালমনিরহাট photo জুবাইর আহমেদ খান রোহান, লালমনিরহাট
প্রকাশিত: ১৮-৯-২০২৫ দুপুর ৩:৪৬
লালমনিরহাট সদর উপজেলার তিস্তা টোলপ্লাজা সংলগ্ন এলাকায় র‌্যাব-১৩ এর অভিযানে ১৩.৪ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় একটি তামাকবোঝাই ট্রাক জব্দ করা হয়।
 
র‌্যাব জানায়, ১৭ সেপ্টেম্বর রাত ১০টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩, সিপিএসসি রংপুরের একটি দল অভিযান চালায়। এ সময় ট্রাকের কেবিনে লুকানো অবস্থায় গাঁজা পাওয়া যায়। গ্রেফতারকৃতরা হলেন—কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ওহিদুল বিশ্বাস (৫০), তরিকুল ইসলাম (৩৮) ও সাবান আলী (৪৮)।
 
এদিকে একই দিন সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে রংপুরের গঙ্গাচড়া মডেল থানার লক্ষ্মীটারী ইউনিয়নে র‌্যাব-১৩, সদর কোম্পানি রংপুরের একটি দল অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজা ও একটি সিএনজি জব্দ করে। এ ঘটনায় তিন মাদক ব্যবসায়ী—লালমনিরহাটের আব্দুল বারিক (২৫), রাকিবুল ইসলাম (১৯) এবং রংপুরের মোস্তাকিম (২১) কে গ্রেফতার করা হয়।
 
র‌্যাব জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জব্দকৃত মাদক ও যানবাহনসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Rp / Rp

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা